শুক্রবার রাতে কাঁথি থানার সাবাজপুটে এক মর্মান্তিক দুর্ঘটনায় ধান বোঝাই একটি লরি পুকুরে পড়ে যায়। পুকুরের লরি উল্টে যাওয়ায় লরিতে থাকা রামনগর বিধানসভার সটিলাপুর অঞ্চলের তিন বাসিন্দা গৌতম শীট, দেবাশীষ শীট, শুকদেব পাত্রর মৃত্যু হয়।

এই মর্মান্তিক দুর্ঘটনায় সটিলাপুর অঞ্চল জুড়ে শোকের ছায়া নেমে আসে। শনিবার মৃত তিনজনের বাড়িতে গিয়ে প্রত্যেককে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করে মৃতদের বিদেহী আত্মার চির শান্তি কামনা করেন রামনগর বিধানসভার বিধায়ক অখিল গিরি। সেই সঙ্গে মৃতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। সটিলাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শচিদান্দ দাস সহ বহু নেতৃবৃন্দ ও এলাকার বাসিন্দারাও মৃত তিনজনের পরিবারের বাড়িতে গিয়ে সমবেদনা জানান।