| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

/

উদয়নারায়ণপুরে বন্যা নিয়ন্ত্রণ কাজ পরিদর্শনে বিধায়ক সমীর পাঁজা : মোহন গঙ্গোপাধ্যায়

Reporter
মোহন গঙ্গোপাধ্যায় / ৫০৫ জন পড়েছেন
আপডেট সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩

দামোদরে বন্যা হলে প্রতি বারই পরিস্থিতি অত্যন্ত খারাপ হয়ে যায় উদয়নারায়ণপুরের। ফলে বন্যা নিয়ন্ত্রণের কাজ পরিদর্শনে আগেভাগেই নেমে পড়েছেন বিধায়ক সমীর পাঁজা। এই অঞ্চলে নদীর মাঝখানে প্রচুর পলি জমে যাওয়ায় নদীর জল দুভাগে ভাগ হয়ে প্রবাহিত হওয়ায় এই সমস্যা সৃষ্টি হয়েছে। বর্তমানে বিশ্ব ব্যাঙ্কের তত্ত্বাবধানে আমতা উদয়নারায়ণপুরে বন্যা নিয়ন্ত্রনের কাজ চলছে। সোমবার উদয়নারায়ণপুরের বড়দা-সহ বিভিন্ন নদী বাঁধের কাজ তিনি ঘুরে দেখলেন।

প্রসঙ্গত, বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় মেজর ইরিগেশন এন্ড ফ্লাড ম্যানেজমেন্ট প্রকল্পে রাজ্যের পাঁচটি জেলায় বন্যা নিয়ন্ত্রণের কাজ চলছে। তিন হাজার কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পে বন্যা নিয়ন্ত্রণে নদীবাঁধ উঁচু, নদীবাঁধে রাস্তা নির্মাণ, খাল সংস্কার, স্লুইস গেট ইত্যাদি নির্মাণ করা হচ্ছে। হাওড়া জেলার আমতা ও উদয়নারায়ণপুরে জোরকদমে এই কাজ চলায় এলাকার মানুষ খুশি। উল্লেখ করা যেতে পারে, প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ প্রায় শেষের পথে। এবার দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হবে।

উদয়নারায়নপুরে প্রথম পর্যায়ের কাজের অগ্রগতি এবং দ্বিতীয় পর্যায়ের কাজের পরিকল্পনা খতিয়ে দেখতে সোমবার উদয়নারায়নপুরে উপস্থিত হন স্থানীয় বিধায়ক সমীর পাঁজা। এদিন বড়দা-সহ বিভিন্ন নদী বাঁধ এলাকা তিনি পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন সেচ দপ্তরের আধিকারিকরা। তিনি বেনাগড়ী, কানশোনা, মনসুকা, জয়নগর, শিবানীপুর হরালী থেকে ডিহিভুরসুট পর্যন্ত কাজ পরিদর্শন করেন।

এই প্রসঙ্গে সেচ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রঘুনাথ চক্রবর্তী জানান, প্রথম পর্যায়ের কাজ প্রায় শেষের পথে। এই পর্যায়ে নদী বাঁধ নির্মাণ ছাড়াও রাস্তা নির্মাণ করা হয়েছে ‌। দ্বিতীয় পর্যায়ে নদীর চর কাটা, স্ল্যুইস গেট নির্মাণ, ব্রিজ নির্মাণ ছাড়াও আরো রাস্তা নির্মাণ করা হবে বলে জানানো হয়েছে। বিধায়ক সমীর পাঁজা জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বন্যা নিয়ন্ত্রণের কাজ চলছে, সেই কাজ শেষ হলে উদয়নারায়ণপুরের মানুষ বন্যার হাত থেকে রেহাই পাবেন।

পশ্চিমবঙ্গ সহ সারা দেশের নদীগুলির বিপন্নতা স্পষ্ট। কতটা বিপন্ন, তা নিয়ে বিতর্কসভা ডাকা যেতে পারে, কিন্তু তাতে আশঙ্কাকে দূরে ঠেলে ফেলা যাবে না। পশ্চিমবঙ্গের নদী-সমস্যা নতুন কিছু নয়। আর ভাঙন সমস্যা আরও ভয়াবহ, একথা বলছেন বিশেষজ্ঞরাই।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev