শনিবার উদয়নারায়ণপুর ব্লকের ভবানীপুর বিধিচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের গড়ভবানীপুর রামপ্রসন্ন বিদ্যানিকেতনে দুয়ারে সরকার কর্মসূচির সূচনা করলেন বিধায়ক সমীর পাঁজা। সমীর বাবু বলেন, দুয়ারে সরকার এবার বুথে বুথে। শুরু ১ এপ্রিল থেকে চলবে ২০ এপ্রিল পর্যন্ত। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ষষ্ঠ দফার দুয়ারে সরকার কর্মসূচির সূচনা হল। এবারই প্রথম বুথভিত্তিক পরিষেবা প্রদান। মোট তেত্রিশ রকমের সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া হবে। দুটি রাউন্ডে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। প্রথম রাউন্ডে ১ থেকে ১০ এপ্রিল আবেদনপত্র গ্ৰহণ শিবির। দ্বিতীয় রাউন্ডে ১১ থেকে ২০ এপ্রিল পরিষেবা প্রদান শিবির।

উল্লেখ্য, ইতিমধ্যে দুয়ারে সরকার কর্মসূচির পাঁচটি পর্যায়ে ৩ লক্ষ ৭১ হাজারের বেশি শিবির অনুষ্ঠিত হয়েছে। উপভোক্তার সংখ্যা ছিল ৬ কোটি ৭৭ লক্ষেরও বেশি।

প্রসঙ্গত, এদিন উপস্থিত ছিলেন উদয়নারায়ণপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুলেখা পাঁজা, উদয়নারায়ণপুরের বিডিও প্রবীর কুমার শীট-সহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি এবং প্রশাসনিক আধিকারিকবৃন্দ।