| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

/

উদয়নারায়ণপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সংহতি যাত্রায় নেতৃত্ব দিলেন বিধায়ক সমীর পাঁজা : মোহন গঙ্গোপাধ্যায়

Reporter
মোহন গঙ্গোপাধ্যায় / ৩০৫ জন পড়েছেন
আপডেট সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪

ধর্ম যার যার সংহতি সবার — এই স্লোগানকে ভিত্তি করে রাজ্য জুড়ে পালিত হল সংহতি যাত্রা। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে উদয়নারায়ণপুরে সংহতি যাত্রায় মানুষের বাঁধভাঙা সমর্থনের ঢেউ ছিল চোখে পড়ার মতো। তৃণমূল কংগ্রেসের বিশিষ্ট নেতা সমীর পাঁজা বলেন, সোমবার জাতি ধর্ম নির্বিশেষে সমগ্র উদয়নারায়ণপুরবাসী ঐক্যের বার্তায় সাড়া দিয়েছেন। এদিন প্রায় ১২ হাজার মানুষ বৈচিত্র্যের মধ্যে ঐক্যের বার্তাকে সমর্থন জানিয়েছেন। মানুষ আজ আমাদের দেশের ধর্মনিরপেক্ষতার প্রতি শ্রদ্ধা অর্পণ করেছেন।

প্রসঙ্গত, সোমবার কলকাতার হাজরা মোড় থেকে এই সংহতি যাত্রার সূচনা করেন তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট মন্দিরে এদিন পুজো দিতে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

এই যাত্রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এদিন তৃণমূলের একাধিক নেতা ও মন্ত্রীদের দেখা যায় পা মেলাতে। হাজরা মোড় থেকে শুরু হয় সংহতি যাত্রার। একদিকে, যখন কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মায়ের পুজো দিচ্ছেন, তখনই হাজরা মোড় থেকে এই মিছিলের পুরোধা ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাম মন্দির উদ্বোধনের দিনেই সম্প্রীতির বার্তা দিতে কলকাতায় সংহতি মিছিলের ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মিছিলে রাজ্যের একাধিক মন্ত্রী, বিধায়ক, কাউন্সিলররা উপস্থিত ছিলেন। যদিও এই মিছিলকে রাজনৈতিক মিছিল বলতে রাজি নয় তৃণমূল কংগ্রেস। মিছিলে এদিন হিন্দু, মুসলমান, বৌদ্ধ, জৈন-সহ একাধিক ধর্মের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সর্ব ধর্ম সমন্বয়ের বার্তা দিতেই এদিনের সংহতি যাত্রার আয়োজন করা হয় বলে জানানো হয় তৃণমূলের তরফে। এদিনের এই যাত্রা থেকে আওয়াজ ওঠে, ‘বিজেপি হটাও, দেশ বাঁচাও’।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev