পূর্ব মেদিনীপুরের এগরা শহরে শনিবার এগরা শহর কংগ্রেসের উদ্যোগে রাখি বন্ধন উৎসব পালিত হয়। এগরা শহরে পথচারী মানুষদের দলের পক্ষ থেকে রাখী পরিয়ে মিষ্টিমুখ করানো হয়। সেই সঙ্গে ‘ভারত ছাড়ো’ আন্দোলনে শহীদ স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং আর জি কর কাণ্ডের বর্ষপূর্তিতে নারী নির্যাতনের প্রতিবাদ ও বিচারের দাবি জানানো হয়।
এগরা শহর কংগ্রেসের এই কর্মসূচিতে এগরা মহকুমা কংগ্রেসের সভাপতি আল্পনা পট্টনায়ক, প্রাক্তন কাউন্সিলর মিন্টু দাশ, বর্তমান কাউন্সিলর নির্মল চন্দ্র শীট, এগরা শহর কংগ্রেসের সভাপতি অশোক মহাপাত্র, বর্ষীয়ান কংগ্রেস নেতা সত্যেন্দ্র প্রধান, স্বপ্না পট্টনায়ক, অশোক দাস, দেবব্রত রায় প্রমুখ অংশ নেন।