খানাকুলের বিভিন্ন স্থানে জাতীয় পতাকা উত্তোলন ও মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে যথোচিত মর্যাদায় নেতাজীর ১২৬তম জন্মবার্ষিকী পালিত হল। খানাকুলের ঘোষপুর অঞ্চলের প্রধান হায়দার আলীর উদ্যোগে তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা রামপ্রসাদ, দেশবন্ধু মার্কেট ও বিভিন্ন স্থানে যথোচিত মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করে নেতাজীর প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। তাঁর ১২৬তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন স্থানীয় ক্লাব সদস্য, এলাকার বিশিষ্ট জনেরা। এছাড়াও নেতাজী সুভাষ চন্দ্র বসুর প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় পতাকা উত্তোলন করেন বিশিষ্ট শিক্ষক সাবর আলী।

এদিকে খানাকুলের রাধানগর, কৃষ্ণনগর, নন্দনপুর-সহ বিভিন্ন জায়গায় নেতাজী জয়ন্তী উদযাপন করা হয়। রাধানগরে প্রাক্তন সৈনিক অর্ণব সরকারের উদ্যোগে শিশুদের নিয়ে পথসভা ও কুচকাওয়াজ অনুষ্ঠানের মধ্য দিয়ে নেতাজীর প্রতি সম্মান প্রদর্শন করা হয়।