বৃহস্পতিবার হুগলির চাঁপাডাঙার দেউলপাড়ায় বৌদ্ধ মন্দিরে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বুদ্ধদেবকে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়। স্থানীয় বাসিন্দারা ছাড়াও দূর — দূরান্তে অসংখ্য মানুষ মন্দিরে এসে পুষ্পাঞ্জলি প্রদান করেন এবং সকলের জন্য বুদ্ধদেবের কাছে মঙ্গল প্রার্থনা করেন।
প্রসঙ্গত, হুগলির একমাত্র বৌদ্ধ এই মন্দিরে সকাল থেকেই ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়। আগের দিন মন্দিরে অধিবাস শুরু হয়। পর দিন ভক্ত সমাবেশে মন্দির প্রদক্ষিণ করে পুজো পাঠ শুরু হয়। এরপর দুপুর ১২ টায় পায়েস , পোলাও, পাঁচ ভাজা ও মিষ্টি দিয়ে ভোগ নিবেদন করা হয়। ভক্ত সমাবেশে মন্দির প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।

মন্দিরের বর্তমান সদস্য প্রতাপ বাউরী জানান, ১৯৮৫ সালে সমাজসেবী ও বৌদ্ধ ভক্ত তারকনাথ বাউরী এই মন্দির তৈরি করেন। মন্দিরের উদ্বোধন করেন বৌদ্ধ ধর্ম গুরু দালাই লামা। সেই থেকেই মন্দিরে নিত্য পুজো হয়ে আসছে। বছরে একবার বুদ্ধদেবের জন্মদিনে ধূমধাম করে পুজো অর্চনা হয় ।