তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির কাঁথি সাংগঠনিক জেলার আহ্বানে ২১শে জুলাই ধর্মতলা চলো এর সাফল্য লাভের জন্য একটি শনিবার সন্ধ্যায় কাঁথি শহরের জনমঙ্গল সমবায় সমিতির সংহতি হলে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি ও বিধায়ক উত্তম বারিক, সংগঠনের রাজ্য সভাপতি পলাশ সাধুঁখা, রাজ্য সম্পাদক খাদিজা খাতুন, রাজ্য নেতৃত্ব ভাস্কর কুন্ড, কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি পিযূষ কান্তি পন্ডা, কাঁথি পৌরসভার ভাইস চেয়ারম্যান ডঃ নিরঞ্জন মান্না, জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ তমালতরু দাস মহাপাত্র, রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা রিজিয়া বিবি, জেলা পরিষদ সদস্য শম্পা মহাপাত্র, কাঁথি সাংগঠনিক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি জালাল উদ্দিন খান, আইএনটিটিইউসির রাজ্য সম্পাদক তথা পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেজ, কাঁথি শহর তৃণমূলের সভাপতি ও প্রাক্তন শিক্ষক হরিসাধন দাস অধিকারী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি গণ।

সভায় ২১ শে জুলাই ধর্মতলা যাওয়ার আহ্বান জানানো হয়। এছাড়া জন বিরোধী জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে ও প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। সভা শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি দীপক মন্ডল।