মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই ঘোষপুর ইউনিয়ন নেতাজী বিদ্যাপীঠে গিয়ে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন প্রধান হায়দার আলী। ঘোষপুর অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার প্রত্যেক পরীক্ষার্থীদের হাতে একটি করে পেন, ফাইল ও পানীয় জলের বোতল তুলে দেওয়া হয়। এই অভিনব উদ্যোগে খুশি পরীক্ষার্থীরা।

প্রধান হায়দার আলী জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও যুবনেতা অভিষেক ব্যানার্জির নির্দেশে ঘোষপুর অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মাধ্যমিক পরীক্ষার্থীদের জীবনের প্রথম বড়ো পরীক্ষায় শুভেচ্ছাবার্তা ও পরীক্ষার বিভিন্ন সামগ্রী প্রদান করা হল।

এদিন আরামবাগ সাংগঠনিক জেলার যুব ও ছাত্র পরিষদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ঘোষপুর গ্রাম পঞ্চায়েত প্রধান সেখ হায়দার আলী ও অঞ্চলের মাদার যুব ও ছাত্র পরিষদের নেতৃত্ব ও কর্মীবৃন্দ।