আর.জি.কর হাসপাতালের ঘৃণ্যতম ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে এবং বাম-রাম সহ বিরোধী রাজনৈতিক দল বাংলাকে কালিমা লিপ্ত করার যে চক্রান্ত করে চলেছে তার জন্য সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গোপীবল্লভপুর-২নং ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হলো রান্টুয়া বাজারে৷

উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি টিঙ্কু পাল, গোপীবল্লভপুর বিধানসভার সম্মানীয় বিধায়ক খগেন্দ্র নাথ মাহাত, রাজ্য তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির ঝাড়গ্রাম জেলা সভাপতি স্বপন পাত্র, ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুপম মল্লিক ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী শর্বরী অধিকারী-সহ ব্লক, অঞ্চল নেতৃত্ববৃন্দ এবং বিভিন্ন স্তরের জন প্রতিনিধি ও সমর্থকবৃন্দ৷

সবার বক্তব্যেই একই ধ্বনি প্রতিফলিত হয় আর জি কর হাসপাতালের কদর্য ও গর্হিত ঘটনায় আমরা ব্যথিত। আমাদের একটাই দাবি দোষীদের ফাঁসি হোক। এছাড়া রবিবারের মধ্যে সিবিআই তদন্ত শেষ করুক। সেই সঙ্গে বিজেপি ও সিপিআইএম যেভাবে আর জি কর হাসপাতালে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভাঙচুর চালিয়ে বিপুল সম্পত্তির ক্ষতি করেছে এবং কর্মরত পুলিশ অফিসাররা এদের আঘাতে জখম হয়েছেন, এর বিরুদ্ধে ধিক্কার জানাতেই আজকের এই মিছিল ও সভা। অবিলম্বে দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি।