| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

/

কেন্দ্রের বিরুদ্ধে ‘বঞ্চনার’ অভিযোগে ব্রিগেডে জনগর্জন সভা : মোহন গঙ্গোপাধ্যায়

Reporter
মোহন গঙ্গোপাধ্যায় / ৪৪১ জন পড়েছেন
আপডেট বুধবার, ৬ মার্চ, ২০২৪

ব্রিগেডে জনগর্জন সভার সমর্থনে, উদয়নারায়ণপুর বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস পরিবারের এক জনসভা অনুষ্ঠিত হল। বুধবার এই সভায় নেতা ও কর্মীরা ছাড়াও অসংখ্য সমর্থক উপস্থিত ছিলেন। হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেস পরিবারের সম্মানীয় চেয়ারম্যান তথা উদয়নারায়ণপুরের রক্ষাকবচ ও বিধায়ক সমীর পাঁজা এ খবর জানিয়ে বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনগর্জন সভার সমর্থনে আজকের এই সভা। আমরা সবসময় দিদির পাশে আছি।

উল্লেখ্য, এদিন সমীরবাবু ছাড়াও উপস্থিত ছিলেন উদয়নারায়ণপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সমরেশ চোংদার, হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ধনঞ্জয় বাকুলী, উদয়নারায়ণপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি লক্ষীকান্ত দাস, উদয়নারায়ণপুর কেন্দ্রের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তন্ময় চক্রবর্তী প্রমুখ।

প্রসঙ্গত, এক ভিডিয়ো বার্তায় ব্রিগেডে ‘জনগর্জন’ সভার প্রচার করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বিরুদ্ধে ‘বঞ্চনার’ অভিযোগে আগামী ১০ মার্চ ব্রিগেডে এক সমাবেশের ডাক দিয়েছে তৃণমূল। লোকসভা নির্বাচনের আগে প্রথম ব্রিগেড সমাবেশ। তারই এক্স হ্যান্ডেলে এক ভিডিয়ো বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই ভিডিয়ো বার্তার সঙ্গে এক্স হ্যান্ডেলে মমতা লিখেছেন, ‘বাংলার ধৈর্য ও সৌজন্যকে তার দুর্বলতার ভাবা উচিত নয়। বহিরাগত জমিদারদের অবশ্যই ১০ মার্চ এই কথা মনে করিয়ে দিতে হবে।

এই রবিবার ব্রিগেড গ্রাউন্ডে জনগর্জন একটি ঐতিহাসিক ঘটনা হবে।’ ভিডিয়ো বার্তায় তিনি অভিযোগ করে বলেন, ‘বাংলার বিভিন্ন প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। সংস্কৃতির নাম করে বাংলাকে ভাগ করে দেওয়ার চক্রান্ত চলছে। এই চক্রান্ত আমরা মানতে পারব না। বাংলা বলে, ধর্ম যার যার উৎসব সবার। কিন্তু এখানে তাকে ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে। এই চক্রান্ত আমরা মানতে পারব না। আসুন আমরা ব্রিগেড সমাবেশের মাধ্যমে এর বিরুদ্ধে গর্জন করি।’

 

 

তিনি আরও বলেন , ‘আধার কার্ড বন্ধ করার নামে এনআরসি, সিএএ চালু করার চেষ্টা চলছে, এ সব আমরা মেনে নেব না। আমরা আমাদের মতো করে এর বিরুদ্ধে প্রতিবাদ জানাব।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev