| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

/

প্রেসক্লাবে বিশিষ্টজনদের উপস্থিতিতে শতবর্ষে ‘রক্তকরবী’ নাটকের পুনঃনির্মাণ নিয়ে আলোচনা : মোহন গঙ্গোপাধ্যায়

Reporter
মোহন গঙ্গোপাধ্যায় / ৩১৭ জন পড়েছেন
আপডেট শনিবার, ২২ মার্চ, ২০২৫

শনিবার কলকাতার প্রেসক্লাবে শতবর্ষে রবীন্দ্রনাথের ‘রক্তকরবী’ নাটকের পুনঃনির্মাণ নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশিষ্ট সাহিত্যিক, শিল্পী, অভিনেতা ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, নাটকের সম্পাদনা ও পরিচালনা করেছেন চৈতি ঘোষাল। তিনি অভিনয়ও করেছেন এ নাটকে। ‘রক্তকরবী’ নাটকের পুনঃনির্মাণ নিয়ে আলোচনা করেন বিশিষ্ট সাহিত্যিক আবুল বাশার, সঙ্গীত শিল্পী দেবজ্যোতি মিশ্র, প্রচেত গুপ্ত ও অন্যান্য বিশিষ্টজনেরা। আগামী ৫ এপ্রিল থেকে এই নাটকের শুভ সূচনা হচ্ছে একাডেমীতে।

প্রসঙ্গত, আলোচনা সভায় মুখ্য বিষয় ছিল শতবর্ষে এসে দাঁড়ানো রবীন্দ্রনাথের ‘রক্তকরবী’ নানা মাত্রায় বিবেচনাযোগ্য একটি নাটক; বহুমাত্রিক-এর ব্যাখ্যা বিশ্লেষণ। আত্মজৈবনিক অভিজ্ঞতার সঙ্গে পুঁজিবাদী সমাজব্যবস্থায় শোষণের যে বহুমাত্রিক রূপ এবং সেখানে মানবসভ্যতার যে বিপর্যয় ও বিপন্নতা তাকেই রবীন্দ্রনাথ এ-নাটকে মূল উপজীব্য করে তুলেছেন। কেউ কেউ এই নাটকের মধ্যে শ্রেণি-সংগ্রাম চেতনার ছায়া খুঁজেছেন। নানা প্রশ্ন, নানা যুক্তি নিয়ে নাটকটি রচনার পর থেকে সমসাময়িক সময় পর্যন্ত রবীন্দ্রনাথ এ নাটকের মধ্য দিয়ে প্রাকৃতিক-পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে তাঁর প্রতিবাদ ঘোষণা করেছেন। নাটকের বহু সংলাপে খুব স্পষ্ট করে প্রকৃতিকে বিনাশের বিরুদ্ধে নিন্দা করা হয়েছে।

নাটকটি প্রধান দুটি চরিত্র রাজা আর নন্দিনী। রাজা প্রতিনিধিত্ব করছে পরিবেশ ধ্বংসের পক্ষে আর নন্দিনী তার বিরুদ্ধে কথা বলছে। নন্দিনী এই নাটকে সেদিক থেকে এক অদ্বিতীয় চরিত্র, নন্দিনীর মধ্যে মানবিক গুণাবলির সঙ্গে যুক্ত হয়েছে প্রকৃতির ছন্দ। নন্দিনী এ নন্দিনী বিশ্ব নাটকে সেদিক থেকে এক অদ্বিতীয় চরিত্র, নন্দিনীর মধ্যে মানবিক গুণাবলির সঙ্গে যুক্ত হয়েছে প্রকৃতির ছন্দ। নন্দিনী এ নাটকে প্রকৃতির প্রতীক হিসেব উপস্থাপিত। মানুষের প্রকৃতি বিরুদ্ধ কিছু করার ব্যাপারে রবীন্দ্রনাথ সর্বদাই ছিলেন উচ্চকণ্ঠ। যখন পরিবেশ নিয়ে তেমন কোনো চিন্তাভাবনা সভ্য সমাজে দেখা যায়নি, রবীন্দ্রনাথ তখনই সে প্রশ্নটিকে জোরালোভাবে সামনে এনেছিলেন।

যন্ত্রসভ্যতার অগ্রগতির মধ্যেই তিনি দেখেছিলেন পরিবেশ বিনাশের কারণ। বক্তারা জানান, “রক্তকরবী”-র এই শতবর্ষে দাঁড়িয়ে আমাদের মনে হয় আজকের দেশকাল এতো সাম্প্রতিক, এতো আপন নাটক আর কী-ই বা আছে, যা এই সময়কে এতো গভীর ও বহুস্তরিভূত সত্যতায় খুঁড়ে আনতে পারে। শোষণে, অত্যাচারে, জোরজুলুমে, আজকেও আমরা এক উৎকট যক্ষপুরীর নাগপাশে বন্দী। সর্বগ্রাসী তার ক্ষমতা। সেখানে নন্দিনী আসে প্রাণের বার্তা নিয়ে। সেই প্রাণের যাত্রায় ওতোপ্রোতো জড়িয়ে আছে ফাগুলাল, বিশু, চন্দ্রা, কিশোর, গোকুলের মতো জনমানুষ। আবার সহজাত বোধ জ্ঞান বুদ্ধি অধ্যাপকও আছেন। একদিকে তাদের সংশয়, সন্দেহ, ভয়, বিষাদের জ্বালা, পারস্পরিক অবিশ্বাসের তিক্ততা, মাতালের বিলাপ যেমন আছে, তেমনি আর একদিকে কেমন এক অজানা রহস্য নন্দিনী, তার কাছে যক্ষপুরীর জনমানুষ যেন নিজেদের হারিয়ে যাওয়া কোনো জিয়নকাঠির খোঁজ পায়। তাই চূড়ান্ত মুহূর্তে নন্দিনীর জয়ের প্রেরণায় অপ্রতিরোধ্য তাদের প্রতিবাদের ব্যাপ্তি ধরা পড়েছে এ নাটকে ।

এই উল্লেখযোগ্য নাটকে অভিনয় করছেন চৈতি ঘোষাল ছাড়াও দেবেশ রায়চৌধুরী, জীবন সাহা, পার্থ মুখোপাধ্যায়, পবিত্র কুমার, সুরজিৎ চক্রবর্তী, পার্থসারথি উপাধ্যায়, রজত মুখার্জি, অশোক মজুমদার প্রমুখ।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev