রাজ্যের মুখ্যমন্ত্রী ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির আহ্বানে বাংলার প্রতি বিজেপির ঘৃণ্য চক্রান্তের বিরুদ্ধে ও বাংলা ভাষা ও বাঙালির ওপর যে আক্রমণের প্রতিবাদ করাকে বন্ধ করার চক্রান্তের বিরুদ্ধে রবিবার পূর্ব মেদিনীপুরের রামনগর-২ ব্লকে প্রতিবাদ মিছিল সংগঠিত হয়।

রামনগর-২ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন রামনগরের বিধায়ক অখিল গিরি, রামনগর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপ গিরি, রামনগর-২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সত্যরঞ্জন রায়, তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অনুপ মাইতি, পূর্ত কর্মাধ্যক্ষ মানস দাস, মৎস্য কর্মাধ্যক্ষ সেক সিরাজ উদ্দিন, ভূমি কর্মাধ্যক্ষ স্বপন পট্টনায়ক সহ তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি সহ তৃণমূল যুব কংগ্রেস, ও তৃণমূল মহিলা কংগ্রেসের সকল নেতৃত্ব সহ তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ।