বাংলার প্রতি বাঙালি ও বাংলা বিরোধী বিজেপির ঘৃণ্য চক্রান্ত ও ভারতীর সেনাকে অপব্যবহার করে বাংলা ভাষার ও বাঙালির ওপর যে আক্রমণ হচ্ছে তার প্রতিবাদে বুধবার ধিক্কার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হল পূর্ব মেদিনীপুরের রামনগরে।

রামনগর-১ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন রামনগর বিধানসভার বিধায়ক অখিল গিরি, রামনগর-১ পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই সার, রামনগর-১ তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তম দাস, সহ সভাপতি বিশ্বজিৎ জানা, যুব কনভেনার জইরুল ইসলাম, পদিমা-১ অঞ্চলের প্রধান অশোক চন্দ, বসন্তপুর অঞ্চলের প্রধান গৌতম জানা, জাভেদ খান, বিশ্বরঞ্জন মিশ্র সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব।