মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত “আমাদের পাড়া আমদের সমাধান” উন্নয়নমুখী জনহিতকর প্রকল্প৷ রাজ্য সরকারের বরাদ্দ প্রতি বুথে ১০ লক্ষ টাকা জনসাধারণের সিদ্ধান্তেই তাদের পাড়ার ছোট ছোট সমস্যার সমাধান হবে অতি সহজেই। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর-২নং ব্লকের কুলিয়ানা অঞ্চলের বাজনাগুড়ি ও রান্টুয়া বুথের “আমাদের পাড়া আমাদের সমাধান” শিবির অনুষ্ঠিত হলো রান্টুয়া হাই স্কুল (উ: মা:)-এ।

এই শিবির পরিদর্শন করলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পুর্ত কর্মাধক্ষ্য টিঙ্কু পাল৷ উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির ঝাড়গ্রাম সভাপতি তথা জেলা পরিষদের মেন্টর স্বপন পাত্র, গোপী-২ পঞ্চায়েত সমিতির সভাপতি শর্বরী অধিকারী, ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অনুপম মল্লিক,জেলা পরিষদের কর্মাধক্ষ্য বকুল খামরী, কুলিয়ানা গ্রাম পঞ্চায়েত প্রধান সাবিত্রী মুদি-সহ স্থানীয় জনপ্রতিনীধি, নেতৃত্বগন ও জনসাধারণ৷

এছাড়া আগামী ৫ ও ৬ই আগষ্ট ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর কর্মসূচি কে সফল করার লক্ষ্যে গোপীবল্লভপুর-২নং ব্লকের পেটবিন্ধি অঞ্চল তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো৷ উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর-২নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি টিঙ্কু পাল, রাজ্য তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির ঝাড়গ্রাম জেলা সভাপতি তথা জেলা পরিষদের মেন্টর স্বপন পাত্র, অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শঙ্কর প্রসাদ দে-সহ সভাপতি অমৃত ঘোষ ও ব্লক নেতৃত্ব দীপক চৌধুরী, সুব্রত পাল সহ অঞ্চল নেতৃত্ববৃন্দ৷