খানাকুলের ঘোষপুর অঞ্চলের বিভিন্ন স্থানে যথোচিত মর্যাদায় ৭৪তম প্রজাতন্ত্র দিবস পালিত হল। ঘোষপুর অঞ্চলের প্রধান হায়দার আলীর উদ্যোগে যথোচিত মর্যাদায় এদিন জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ঘোষপুর অঞ্চলের হাটতলা, বারাসত, রামপ্রসাদ, হেদোরপাড়, ও ঘোষপুর গ্ৰাম পঞ্চায়েতে দলীয় কর্মী ও বিশিষ্টজনের উপস্থিতে দেশের প্রতি সম্মান প্রদর্শন করা হয়।

উল্লেখ্য, জাতীয় পতাকা উত্তোলন করেন পঞ্চায়েত প্রধান হায়দার আলী, রামপ্রসাদ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাসুদেব বাবু-সহ বিশিষ্ট জনেরা। এছাড়াও উপস্থিত ছিলেন দলীয় নেতা ও কর্মীরা।