হুগলি জেলার খানাকুলের কায়বা গ্রামে বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী, রাজা রামমোহন রায়ের উত্তরসূরী ও গান্ধীবাদী বরেণ্য জননেতা শান্তিমোহন রায়ের আবক্ষ মূর্তির সম্মুখস্থ প্রাঙ্গণে মনোজ্ঞ পরিবেশে ২৬ জানুয়ারি ৭৪তম প্রজাতন্ত্র দিবস পালিত হল।

এদিন প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, মর্মর মূর্তিতে মাল্যদান, পুষ্পার্ঘ্য প্রদান প্রভৃতির মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়। এছাড়াও আরামবাগ মহকুমা কার্যালয় তথা “শান্তিমোহন রায় স্মৃতিভবনে” তাঁর আবক্ষ মূর্তির সম্মুখে ও শেওড়াফুলি কংগ্রেস অফিসেও আবক্ষ মূর্তির সম্মুখস্থ প্রাঙ্গণে এই বিশেষ দিনটি উদযাপন করা হয়। স্বাধীনতা সংগ্রামী শান্তিমোহন রায়কে মাল্যদান করে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিশিষ্ট জনেরা। সেই সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রজাতন্ত্র দিবস পালিত হয়।

উল্লেখ্য, এদিন শান্তিমোহন রায়ের স্মৃতিচারণা করেন তাঁর সুযোগ্য সন্তান চন্দন কুমার রায় ও বিশিষ্ট জনেরা। দিনটি স্মরণীয় করে রাখতে উপস্থিত ছিলেন অসংখ্য স্থানীয় মানুষ।