শারদোৎসবের আগে কাঁথির তিনটি হাইস্কুলের ছাত্রদের হাতে তুলে দেওয়া হল পশ্চিমবঙ্গ সরকারের ছাত্রছাত্রীদের জন্য সবুজ সাথী প্রকল্পের সাইকেল। কাঁথি পুরসভার ডরমেটরিতে মঙ্গলবার কাঁথি পৌরসভার কাঁথি হাইস্কুল, কাঁথি ক্ষেত্রমোহন বিদ্যাভবন ও হরিসভা হাইস্কুলের ছাত্রদের সবুজ সাথী সাইকেল দেওয়া হয়। তিনটি স্কুলের আড়াইশো জন ছাত্রের হাতে সবুজ সাথী প্রকল্পের সাইকেল তুলে দেন পৌরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি ও ভাইস চেয়ারম্যান ড.নিরঞ্জন মান্না। উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক অশিক্ষক কর্মী থেকে পুরসভার কাউন্সিলর ও কর্মীরাও।