রবিবার মহাসমারোহে পালিত হল তেলুয়া শিশু শিক্ষা সদনের হীরক জয়ন্তী ও পুনর্মিলন উৎসব। উৎসবের শুভ উদ্বোধন করেন স্কুলের প্রাক্তন ছাত্র ও এই গ্ৰামেরই বাসিন্দা স্বামী শিবরূপানন্দ মহারাজ। এছাড়া উপস্থিত ছিলেন আঞ্চলিক ইতিহাস গবেষক দেবাশিস শেঠ, শিক্ষাবিদ সেখ হাসান ইমাম, জয়েন্ট বিডিও তপন কুমার নস্কর প্রমুখ।

স্কুলের প্রধান শিক্ষক কুন্তল ঘোষাল বলেন, ১৯৪৮ সালে সরকারি অনুমোদন পায়। এলাকার মানুষের সহয়তায় এই স্কুল গড়ে ওঠে। ৭৫ বছরে বহু উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। যা আজও অব্যাহত। অনীল সরকারের হাত ধরে সূচনা হয় স্কুলের। সালটা ছিল ১৯৪২।

প্রথম প্রধান শিক্ষক পশুপতি নন্দী স্কুলের সুনাম জনমানসে পরিচিতি লাভ করে। রাষ্ট্রপতি পুরস্কার পান। আজ সেই স্কুল আর মাটির দেয়াল ও টিনের ছাউনির ছাপ নেই। আছে পাকার দেওয়ালে এখনো পড়াশোনার ছাপ। সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখর হয়ে ওঠে উৎসব।