বাংলার বাইরে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলার বাংলাভাষী মানুষদের হেনস্থা,ও নিগৃহীত করার বিজেপির ঘৃণ্য চক্রান্তের প্রতিবাদে কলকাতার বাইরে পূর্ব মেদিনীপুরের কাঁথির রাস্তায় নামলো তৃণমূল কংগ্রেস। একদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালির বিরুদ্ধে ঘৃণ্য চক্রান্তের প্রতিবাদ তার সঙ্গে একুশে জুলাই শহীদ দিবসে ধর্মতলা চলো এর সমর্থনে আজ কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের আয়োজনে শুক্রবার বিকেলে পূর্ব মেদিনীপুরের কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে ‘ধর্মতলা চলো’ প্রস্তুতি সভা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি ও বিধায়ক উত্তম বারিক, কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি পিযূষ কান্তি পন্ডা, আইএনটিটিইউসির রাজ্য সম্পাদক তথা কাঁথি-৩ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেজ, জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি জালালউদ্দিন খান,কাঁথি পৌরসভার ভাইস চেয়ারম্যান ডঃ নিরঞ্জন মান্না, জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ তমালতরু দাস মহাপাত্র, রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা রিজিয়া বিবি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি গণ। সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন তৃণমূল তৃণমূল এস সি এসটি ওবিসি সংগঠনের কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি মানিক ঘোড়াই।