| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

/

কামারপুকুর, আরামবাগ, খানাকুলে পালিত হল স্বামী বিবেকানন্দের জন্মদিন ও যুব দিবস : মোহন গঙ্গোপাধ্যায়

Reporter
মোহন গঙ্গোপাধ্যায় / ৫৭৯ জন পড়েছেন
আপডেট শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪

রামকৃষ্ণ দেবের পুণ্যভূমি কামারপুকুর মঠ ও মিশনে যথোচিত মর্যাদায় পালিত হল স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্ম বার্ষিকী। শুক্রবার মঠ ও মিশনে প্রভাতফেরি, স্বামী বিবেকানন্দের মূর্তিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই সঙ্গে যুব চেতনা দিবস হিসেবে পালন করা হয়। এদিকে স্বামী বিবেকানন্দের ১৬১তম জন্ম বার্ষিকী পালন করা হয় খানাকুলের বিভিন্ন প্রান্তে। ঘাঘুয়া বিবেকানন্দ যুব সংঘের মাঠে জাতীয় যুব দিবস উপলক্ষে স্বামীজির মূর্তিতে মাল্যদান করেন বিশিষ্ট সমাজসেবী অভিজিৎ বাগ ও সেখ হায়দার আলী।

তাছাড়া আরামবাগের বিভিন্ন স্থানে স্বামী বিবেকানন্দের জন্ম দিবস উপলক্ষে শ্রদ্ধা জানাতে পথসভা, বিভিন্ন অনুষ্ঠান ও যুব দিবস অনুষ্ঠিত হয়। আরামবাগ শহরে আয়োজন করা চেতনা উৎসবের পথসভা।

এছাড়া আরামবাগ শহরের বিবেকানন্দ মোড়ে বিবেকানন্দের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন স্বপন কুমার নন্দী ও কৃষ্ণচন্দ্র সাঁতরা।

প্রসঙ্গত, কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের তরফে এদিন সাড়ম্বরে জাতীয় যুব দিবস পালিত হল। শুক্রবার সকালে কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয় থেকে শোভাযাত্রা বের হয়। মঠের সন্ন্যাসী, মহারাজ, ছাত্র ও ভক্তরা শোভাযাত্রায় শামিল হন। শোভাযাত্রাটি কামারপুকুর রামকৃষ্ণ মঠ হয়ে কামারপুকুর চটিতে যায়। সেখানে স্বামী বিবেকানন্দের পূর্ণাঙ্গ মুর্তিতে মাল্যদান ও সকাল সাড়ে ১০টা নাগাদ ঠাকুর রামকৃষ্ণ, মা সারদা ও বিবেকান্দের মূর্তিতে পুষ্প দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর বিদ্যালয়ের পড়ুয়ারা বৈদিক ও স্বদেশ মন্ত্র পাঠ করেন এবং জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। কামারপুকুর মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী লোকোত্তরানন্দজি মহারাজ বলেন, স্বামীজির জন্মদিনকে ভারত সরকার ইতিমধ্যেই জাতীয় যুব দিবস ঘোষণা করেছে। দিনটি যথোচিত মর্যাদায় পালিত হচ্ছে।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev