নবজাগরণের পথিক স্বামী বিবেকানন্দের আবির্ভাব স্বদেশবাসীর জীবনে এনেছিল এক নতুন অনুপ্রেরণা। সর্বত্যাগী সন্ন্যাসী হয়েও তিনি শুধু নিজের জন্য মোক্ষ লাভের সাধনা করেননি, মানবজাতির সেবাই ছিল তাঁর আদর্শ।সন্ন্যাসী হয়েও তিনি বলেছিলেন, “জীবে প্রেম করে যেইজন, সেইজন সেবিছে ঈশ্বর”। তাঁর ধর্মসাধনার মূল কথা ছিল,মানবমুক্তির সাধনা। স্বদেশবাসীকে তিনি গভীর মমতাভরে ভালোবেসেছিলেন।

যুব চেতনা জাগরিত করার এই মহান মনিষীর ১৬১ তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জ্ঞাপন করা হলো গোপীবল্লভপুর-২নং ব্লকের রাণ্টুয়া দলীয় কার্যালয়ে। উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর-২নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি টিঙ্কু পাল, ঝাড়গ্রাম জেলা পরিষদের সদস্য স্বপন পাত্র, ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুপম মল্লিক-সহ অনেকে।