সৈকত পর্যটনকেন্দ্র দীঘায় পর্যটকদের স্বার্থে ‘যাত্রীসাথী’ অ্যাপ চালু করলো পূর্বমেদিনীপুর জেলা পুলিশ প্রশাসন। বুধবার বিকেলেওল্ড দীঘায় বিশ্ববাংলার সামনে আয়োজিত এক অনুষ্ঠানে ‘যাত্রীসাথী’ অ্যাপের উদ্বোধন করেন পূর্ব মেদিনীপুরের জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য।
সৈকত পর্যটনকেন্দ্র দীঘায় পর্যটকদের ভীড় লেগেই থাকে সারা বছর।রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দীঘায় জগন্নাথ মন্দির স্থাপন ও উদ্বোধনের পর দীঘায়পর্যটকদের প্রায় প্রতিদিনই ঢল নামেছে।বেড়েছে যানজটও। বেড়েছে দীঘায় ঘুরতে আসা পর্যটকদের সঙ্গে বাড়তি ভাড়া নিয়ে একশ্রেণির চালকদের সঙ্গে ভাড়া বচসা ও জুলুমবাজিও। সৈকত শহর দীঘা ও দীঘা সংলগ্ন বিভিন্ন পর্যটন এলাকা ঘুরতে যাওয়ার এখন আর কোনো সমস্যা নেই পর্যটকদের।

ক্যাব হোক বা অটৌ এবার হাতের মুঠোয় যাত্রী সাথী অ্যাপের মাধ্যমে এক ক্লিকেই পর্যটকদের কাছে পৌঁছে যাবে গাড়ি। সরকারি উদ্যোগে তৈরি হওয়া প্রথম মোবাইল অ্যাপ ‘যাত্রীসাথী ‘। দিনে রাতে ২৪ ঘন্টাই পরিষেবা পাওয়া যাবে ‘যাত্রীসাথী’ অ্যাপের মাধ্যমে। পর্যটকদের ভিড়ের সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে দীঘায় যানজটও। যানজট নিয়ন্ত্রণে দীঘা এলাকায় এবার বিশেষ পাঁচটি মনিটরিং মোটর বাইকেরও উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার।