| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

নেতাজি ইন্ডোরে প্রশাসনিক ও সমন্বয় বৈঠকের মাধ্য দিয়ে ‘বাজলো পুজোর ঘণ্টা’

Reporter
পেজ ফোর, নিজস্ব সংবাদদাতা / ৩২৩ জন পড়েছেন
আপডেট মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২

গতকাল অর্থাৎ ২২ আগস্ট নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শারদীয়া উৎসব উপলেক্ষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আয়োজন করা হয়েছিল প্রশাসনিক ও সমন্বয় বৈঠক। এই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর মন্ত্রী সভার সদস্যগণ, কলকাতার সাংসদ ও বিধায়কগণ, পুরসভার কাউন্সিলরগণ, আধিকারিকবৃন্দ, বিভিন্ন সম্প্রদায়ের ধর্মগুরুগণ ও শহরের সমস্ত দুর্গাপুজোর উদ্যোক্তারা। এছাড়া রাজ্যের সমস্ত জেলা থেকে পুজো কমিটির কর্মকর্তারা এই বৈঠকে ভার্চুয়ালি যোগদান করেছিলেন।

বৈঠক শুরু হয় বিকাল ৩টের সময়। প্রথমেই মুখ্যমন্ত্রীর রচনা কথা ও সুরে গান শোনানো হয় ইন্দ্রনীল সেন ও মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। এই গানটিই এইবছর শারদ উৎসবের থিম সং। এর পর বিভিন্ন ধর্মের ধর্মগুরুরা একে একে তাঁদের বক্তব্য রাখেন। শেষ বক্তা মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বক্তব্য শুরু করেন ৪.৩৫ মিনিটে। তার আগে অবশ্য তিনি পুরো স্টেডিয়ামটি প্রদক্ষিণ করেন।

অন্যান্য বছরের থেকে এই বছর কলকাতার দুর্গোৎসব আরো বেশি জাঁক-যমক পূর্ণ হবে তা বলার অপেক্ষা রাখে না। তার কারণ এই বছর প্রথম কলকাতার দুর্গাপুজো ইউনিস্কোর পুরষ্কার পাচ্ছে। তাছাড়া বিগত দু’ বছর করোনা মহামারির কারণে কলকাতার দুর্গাপুজোতেও নানা বিধি-নিষেধ যুক্ত হয়েছিল। কিন্তু এই বছর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, এই বছর ১ সেপ্টেম্বর রাজ্য জুড়ে পদযাত্রা করা হবে ইউনিস্ককে ধন্যবাদ জানাতে। এদিন দুপুর দু’টোয় জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে জমায়েত শুরু হবে। কলকাতা, সল্টলেক, হাওড়ার বিভিন্ন পুজো কমিটি মিছিল করে সেখানে যোগ দেবে।

এছাড়া এদিন মুখ্যমন্ত্রী ঘোষণা করেন প্রতি পুজো কমিটিকে আর্থিক অনুদানের অঙ্ক বাড়িয়ে ৫০ থেকে ৬০ হাজার করা হয়েছে। ২০২০ সালে সরকারি সুবিধাপ্রাপ্ত পুজো প্রায় ৩৭ হাজার ছিল। ২০২১ সালে তা হয় ৪০ হাজার ৩৮৩। ২০২২ সালে সেই সংখ্যাটি দাঁড়িয়েছে ৪০ হাজার ৯২। ২০২১ সালে অনুদানে মোট বরাদ্দ ছিল ২০১.৯১ কোটি টাকা। এবার সম্ভাব্য খরচ ২৪০.৫৫ কোটি। এছাড়া বিদ্যুৎ বিলে ছাড় ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৬০ শতাংশ করা হয়েছে এবং দমকল, পুরসভা, পঞ্চায়েত ও বিজ্ঞাপনের কর আগের মতোই সম্পূর্ণ মুকুব করা হয়েছে।

৫,৬,৭ ও ৮ অক্টোবর বিসর্জনের দিন ঠিক করা হয়েছে। রেড রোডে কার্নিভ্যাল হবে ৮ অক্টোবর। এই বছর পুজো উপলক্ষ্যে ছুটি থাকছে ৩০ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত। এছাড়া কালীপুজো উপলক্ষ্যে ছুটি থাকছে ২৪-২৫ অক্টোবর, ছটপুজোর ছুটি ৩০-৩১ অক্টোবর।

১ সেপ্টেম্বরের মিছিলের বিষয়ে মমতা এদিন মঞ্চ থেকে বিস্তারিত জানিয়েছেন। তাঁর বক্তব্য, শিক্ষা দপ্তরকে বলা হয়েছে, ১০ হাজার ছাত্রছাত্রী যাতে এই মিছিলে শামিল হয়। ক্লাবগুলো আসবে নিজেদের মতো করে। যাঁরা শঙ্খ বাজাতে পারেন, সেইসব মহিলাকে স্বাগত। মিছিলে ইউনিস্কোর প্রতিনিধিরা থাকবেন। তাঁদের বিশেষ মর্যাদা দেওয়া হবে। সরকারি অফিস ১টার মধ্যে ছুটি দেওয়া যেতে পারে। তার কারণ, ১টায় ছুটি পেলে সরকারি কর্মীরা মিছিলে আসতে পারবেন।

প্রতিবছরই শারদীয়ার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গানের অ্যালবাম বের করেন। এবারও বেরোবে। কথা ও সুর দিয়েছেন মুখ্যমন্ত্রী। শিল্পী ইন্দ্রনীল সেন। শেষ লাইনে শোনা যাবে মুখ্যমন্ত্রীর গলা। গানের ক্যাসেট তৈরি করে বিনামূল্যে তা প্রতিটি জেলায় দেওয়া হবে।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev