| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

অমিয়ভূষণ মজুমদারের গল্প-উপন্যাসে জীবন জিজ্ঞাসা লিখেছেন মনোজিৎকুমার দাস

Reporter
মনোজিৎকুমার দাস / ২৬৭৭ জন পড়েছেন
আপডেট সোমবার, ২৬ জুলাই, ২০২১

গ্রামীণ জীবন থেকে উঠে আসা অমিয়ভূষণের লেখাতে ব্যতিক্রমধর্মী ঘরাণায় চিত্রায়িত হয়েছে প্রাচীন বাংলার নানা কথা। তাঁর ব্যক্তি জীবনের নস্টালজিক অনুষঙ্গগুলোকে তিনি লিখেছেন এভাবে— ‘আমার জীবন সমতলের হাঁটুজলের নদী। পার আছে, পারে ঘরবাড়ি, ধানের আর তিলের ক্ষেত, মেয়েরা জল নিতে আসে, রাতে গুলবাঘাও হয়তো, সূর্যোদয়-সূর্যাস্ত আছে, কিন্তু নিতান্ত সাধারণ, ভুলে যাওয়ার মতো ঢেউ ওঠে না, মধুকর ডোবে না, জলদস্যুদের বছর চলে না।’ আমরা বলতে পারি, ভাষার কাব্যময়তা অনুরণিত হয়েছে তাঁর কথায়। তার চিন্তা চেতনা, মন ও মননে উদ্ভাসিত হয়েছে তার অন্তরলোকের গোপন কথা। ওপরের লাইন কয়টিতে ভাষার ব্যবহার অনবদ্য। আর পাঁচ জনের চেয়ে আলাদা

অমিয়ভূষণ মজুমদারের জন্ম — ২২ মার্চ, ১৯১৮ খ্রিস্টাব্দে (৮ চৈত্র, ১৩২৪ বঙ্গাব্দ) মাতুলালয় কোচবিহার শহরে। পিতার নাম অনন্তভূষণ মজুমদার, মাতা জ্যোতিরিন্দু দেবী। আত্মপরিচয় দিতে গিয়ে তিনি জানা—

‘বারেন্দ্র ব্রাহ্মণ। পৈতৃক নিবাস পাবনা জেলায়, সারা থানা (চলতি কথায় সব চাইতে অপরাধপ্রবণ থানা), পাকুরিয়া গ্রাম। হার্ডিঞ্জ ব্রীজ থেকে তিন মাইল দূরে। হার্ডিঞ্জ ব্রীজ যেখানে শেষ সেখানে পাকশি স্টেশন (আসলে নাম তো পাকশে); যেখানে নেমে পায়ে হেঁটে, গোরুর গাড়িতে কিম্বা পাল্কিতে যেতে হত।’ তিনি এখানেই থেমে থাকেননি। তিনি অকপটে স্মৃতিচারণা করেছেন তাদের বাড়ির প্রসঙ্গে। তিনি লিখছেন— ‘বাড়িটার কথা আর-একটু বলতে হবে। আমি জানতাম না। কিন্তু দেখছি নীল ভুঁইয়া, রাজনগর, গড় শ্রীখণ্ড ওই বাড়িটার সঙ্গে কোনো-না-কোনোভাবে যুক্ত। যেমন বাবা একবার মাকে বলেছিলেন, — “না-দেখে, না-শুনে আমি কী করে-বা বাবার ঠাকুরদাদাকে তাঁর পোশাক, চালচলন, কথা বলা, মনের ভঙ্গি, নীল ভুঁইয়ার দেয়ালে এঁকে ফেলেছি।’ অমিয়ভূষণের কথাগুলোর ধরন অন্য লেখকদের থেকে আলাদা এ কথা বলতেই হবে। সাধারণ শব্দের গাঁথুনি নিঃসন্দেহ ব্যতিক্রমী। তিনি মা-দিদিমার কাছে রামায়ণ-মহাভারত-পুরাণের গল্প শুনে সাহিত্যর হাতেখড়ি হয় বুঝতে পারা যায় তার লেখা থেকে। তিনি বলেন, ‘বাবা লেখাপড়ার ব্যাপারে সেকেলে ছিলেন, চার ঘন্টার মধ্যে তিন ঘন্টাই ইংরেজি পড়তে হোতো।অবশ্য, এই যে পড়ার অভ্যাস যা কিনা শুধু পরীক্ষায় ভালো ফলের আশায় নয়, তার সূত্রপাত বহু আগেই হয়েছিলো, ‘কারণ পিতা অনন্তভূষণ লেখাপড়া বলতে বুঝতেন, অধীতব্য বিষয় ‘আগা সে গোড়া’ আত্মস্থ করা, ইম্পর্টেন্ট বেছে পড়া কদাপি নয়।’’। ফলে, পল্লবগ্রাহিতার প্রতি এক অসাধারণ ঘৃণা অমিয়ভূষণকে যে কোন প্রতিযোগিতায় ভালো ফলের লোভ থেকে দূরে রাখলো কলকাতায় ভর্তি হয়েও অসুস্থতার কারণে ফিরে আসতে হয়। ইংরেজি অনার্স নিয়ে ভর্তি হন কোচবিহারের ভিক্টোরিয়া কলেজে। অমিয়ভূষণ লেখাপড়া ছেড়ে অল্প বয়সেই চাকরিতে যোগ দেন। চাকরীতে যোগ দেবার একবছর পর বাইশ বছর বয়সে বিবাহ করেন গৌরীদেবীকে। স্ত্রীর ভূমিকা তাঁর জীবনে খুব গুরুত্বপূর্ণ ছিলো। অমিয়ভূষণের সাহিত্যিক হবার পেছনে প্রধান উৎসাহদাতা তিনি। সমস্ত লেখার প্রথম পাঠিকাও তিনি। নিজের সাহিত্য সৃষ্টি সম্পর্কে অমিয়ভূষণ জানাচ্ছেন, “আমি যে উপন্যাস লিখতে চাই তা এখনও লেখা হয়নি। অর্থাৎ আমি যাকে উপন্যাস বলে স্বীকার করতে কুণ্ঠিত হব না তেমন উপন্যাস লেখার চেষ্টা করে থাকি। হয়তো তা কোনদিনই লেখা হবে না, লেখা হলেও ছাপা হবে না, কিন্তু সেগুলি আমার জাগ্রত ও নিদ্রার আনন্দ। এই আনন্দ ছাড়া আমার চলে না, এমন নেশা ধরেছে। যখন লিখি না তখন ছবি আঁকি। আমার ছবি কোন এক্সিবিশনে পাঠাবো কিনা ভাবি না। কিন্তু তুলির টানে ফলকে রঙ ধরলে মনে হয় মস্তিষ্কে সহস্রদল পদ্ম থেকে মধুস্রাব হচ্ছে। আমার যে উপন্যাস ছাপা হবে না তা লিখতেও এমন হয়।” বহুধা বিস্তৃত সাহিত্যই যেন তাঁর অস্তিত্বের আনন্দ উৎসার।

সঞ্জয় ভট্টাচার্যের “পূর্বাশা” পত্রিকায় প্রথম অমিয়ভূষণ মজুমদারের গল্প প্রকাশিত হয়। এছাড়া “চতুরঙ্গ”, “গণবার্তা”, “ক্রান্তি” পত্রিকায় তিনি লেখা পাঠান। ‘গড় শ্রীখণ্ড’ (১৯৫৭) তাঁর প্রথম উপন্যাস। এই উপন্যাসটি “পূর্বাশা” পত্রিকায় জ্যৈষ্ঠ ১৩৬০ থেকে ফাল্গুন-চৈত্র ১৩৬১ কালপর্বে প্রকাশিত হয়। এটি ধারাবাহিক প্রকাশকালে লেখক পরিচিতি হিসেবে সঞ্জয় ভট্টাচার্য সম্পাদকীয় মন্তব্য করেন, “তরুণ কথাসাহিত্যিকদের মধ্যে শ্রীযুক্ত অমিয়ভূষণ মজুমদারই এমন একজন লেখক যিনি বহুবিধ কোণ থেকে জীবনকে দেখতে জানেন। তাঁর রচিত গল্প ইতিপূর্বে সাহিত্য পিপাসুদের তৃপ্তি দান করেছে। ‘গড় শ্রীখণ্ড’ তাঁর প্রথম উপন্যাস আমাদের আশা আছে— এ রচনাটি তাঁকে বাংলা উপন্যাসের আসরে একটি সম্মানের আসন দান করবে।” এই ভবিষ্যৎবাণী যে কত সত্য তা আজ আর বলার অপেক্ষা রাখে না। তাঁর রচিত বিখ্যাত উপন্যাসগুলি হলো —”গড় শ্রীখন্ড”, “নয়নতারা”, “দুখিয়ার কুঠি”, “নির্বাস”, “মধু সাধুখাঁ”, “রাজনগর”, “ফ্রাইডে আইল্যান্ড অথবা নরমাংস ভক্ষণ ও তাহার পর”, “মহিষকুড়ার উপকথা”, “বিশ্বমিত্তিরের পৃথিবী”, “সোঁদাল”, “মাকচক হরিণ”, “হলং মানসাই উপকথা”, “চাঁদবেনে” প্রভৃতি। লিখেছেন অসংখ্য ছোটোগল্প যার মধ্যে থেকে নির্দিষ্ট কিছু বাছা মুশকিল হয়ে পড়ে। “প্রমীলার বিয়ে”, “তাঁতি বউ”, “সুনীতি”, “দীপিতার ঘরে রাত্রি”,” দুলারহিনদের উপকথা”, “সাদা মাকড়সা”, “অধ্যাপক মোহিত স্যানালের উপাখ্যান”, “শ্রীলতার দ্বীপ”, “সাইমিয়া ক্যাসিয়া” প্রভৃতি গল্পের বিষয় যেমন আলাদা, তেমনি ভিন্ন ভিন্ন তাদের পরিবেশন।

অমিয়ভূষণ মজুমদারের “গড় শ্রীখন্ড” উপন্যাসটি যেমন বিস্তৃত তেমনি এর বহু চরিত্র ও তাদের বিচিত্র ডাইমেনশন। ‘অস্থির দেশকালের পটে’ রচিত উপন্যাসটিতে ব্যক্তি জীবনের ভাঙ্গাগড়ার সঙ্গে সঙ্গে আঁকা হয়েছে দেশ-কাল-সমাজ জীবনের নানা উত্থান-পতন। ‘রচনা প্রসঙ্গ’ অংশে লেখক যা জানাচ্ছেন তা থেকে আমরা আন্দাজ করে নিতে পারবো সময়ের পদচিহ্ন, “রামচন্দ্রের দলটা কলকাতার কাছে এই সহরের উপান্তে এসে দাঁড়িয়েছে। … শহরের প্রান্ত থেকে এই বাড়িটার কাছাকাছি এসে পৌঁছতে তাদের একদিন লেগেছিল, সকাল থেকে রাত দশটা প্রায়।… কিছুক্ষণ তারা দাঁড়ালো, তারপর তারা বসে পড়লো ফুটপাতের উপর; তারায় ভরা আকাশের নিচে গোল হয়ে আর-একটি রাত্রি যাপনের জন্য …”। উপন্যাসে সান্যালমশাই অনসুয়ার শঙ্কাকে উড়িয়ে দিয়ে বলেছেন দুশ্চিন্তার কোনো কারণ নেই— ‘বরং সদানন্দকে একটু সমঝে দিও, চাষীদের কয়েকটা ছেলে কী গান করলো, সেটার সাথে নীল বিদ্রোহের তুলনা রূপুর মাথায় যেন না ঢুকিয়ে দেয়। এরকম চেষ্টা হচ্ছে।’ কিন্তু অনিবার্য পরিণতি এড়ানো যায় নি। জীবনবোধ প্রসঙ্গে আলোচ্য উপন্যাস সম্পর্কে লেখক জানিয়েছেন যে সুরতন ত প্রেমে পড়ার মুখেই ছিল, তার অবচেতনে একটা ভয় ছিল পুরুষের প্রতি— সেইজন্য যাকে ভালোবাসতো সেই মাধাই বায়েনকে স্বামী হিসেবে গ্রহণ করতে পারলো না। জীবনে যারা সব চেয়ে বঞ্চিত, সেই শ্রেণি জীবনে প্রতিষ্ঠা পাচ্ছে, “ছোটখাট জিনিস দিয়ে আমরা জীবনের আয়োজন করছি— এটা কিন্তু চিরস্থায়ী, কালকে সারপাস করে যাচ্ছে”। তপোধীর ভট্টাচার্য উপন্যাসটি সম্পর্কে জানিয়েছেন, “সময় সেখানে প্রকৃত কুশীলব আর সময়ই আখ্যানের কেন্দ্রীয় আকল্প। স্তরে-স্তরে ভাঙা-গড়ার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে যে ইতিহাস-নিবন্ধ সময়, কত অন্তঃস্রোত তার, কত না চোরাটান। সব মিলিয়ে, বহুমাত্রিক জীবনের সন্দর্ভ পেশ করতে চেয়েছেন লেখক ; জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ এক সন্ধিলগ্ন যেহেতু তাঁর উপজীব্য, রাজনৈতিক অবচেতনার সূক্ষ্মাতিসূক্ষ্ম সঞ্চরণশীল ছায়া আখ্যানকে একই সঙ্গে দিয়েছে লাবণ্য এবং দার্ঢ্য।” আরো উদাহরণ দেয়া যেতে পারো।

তাঁর লেখায় উত্তরবঙ্গ-ডুয়ার্সের জীবন ও প্রকৃতি বারে বারে ঘুরে ফিরে এসেছে। “উত্তরবঙ্গের ভাষা ও সাহিত্য সম্বন্ধে” প্রবন্ধে তিনি একদিকে সেখানকার ইতিহাস-প্রকৃতি, অন্যদিকে ভাষা-সাহিত্য-সংস্কৃতি ও নৃতত্ত্ব সম্পর্কে আলোচনা করেছেন। তিনি বলেছেন চিলাপাতা বনের কথা, নল রাজার গড়ের কথাও। “মধু সাধুখাঁ” উপন্যাসে গল্প ও ঘটনা সুনিপুণ বুননে এই স্থান ও সময়ের ইতিহাসই তুলে ধরেছেন স্বাবলীল ঘরাণায়।

“ফ্রাইডে আইল্যান্ড অথবা নরমাংস ভক্ষণ ও তাহার পর” উপন্যাসে তিনি মানুষের মধ্যেকার বন্যতা ও পাশবিকতাকে তুলে ধরেছেন। প্রবলের ক্ষমতা এবং স্বার্থসিধির জন্য দুর্বলের প্রতি অত্যাচার মানুষকে পশু করে তোলে। বন্য থেকে ধাপে ধাপে আধুনিকতার আলোয় এসেও মানুষের অন্তর্গতসত্তায় পাশবিকতাই কার্যত বহমান। লেখক অসাধারণ প্লট ও আঙ্গিকে তা উপস্থাপন করেছেন। উপন্যাসের শেষ বাক্যটি তাই অত্যন্ত জরুরী হয়ে পড়ে— “হে প্রভু ঈশ্বর তুমি যে আলোক হও বল এবং আলোক হয় এবং তুমি শয়তান সকলও সৃষ্টি কর এবং বধ হও বলিলে বধ হয় পরন্তু তাহা বল না কেন তুমি শয়তানকে অনুতপ্ত দেখিতে চাও।” “মহিষকুড়ার উপকথা” উপন্যাসের পটভূমি ‘কোচবিহার-আলিপুরদুয়ার অঞ্চল’ হলেও লেখকের মনোভুমিই এর আসল পটভূমি। মহিষকুড়া নামের খুব সাধারণ এক গ্রামের গল্প এটি। উঠে আসে নানা বিদ্রোহ-যন্ত্রণার ছবি। সাধারণের অসাধারণ কাহিনি। “গল্পটা এক অকিঞ্চনের একমাত্র রত্ন সেই রমনী ও তার গর্ভজাত আত্মজকে হারিয়ে ফেলা। যে শব্দ জানে না, প্রেম শব্দটাকেই শোনেনি।জমি, জিরাত, জমির রাজনীতিএ সবই অকিঞ্চিতকর নয়?” সমস্ত কিছুর ঊর্ধ্বে অনুভূতির সূক্ষ্মতায় চরিত্রকে দেখতে চেয়েছেন, ভিন্নার্থে দেখাতেও চেয়েছেন অমিয়ভূষণ। এখানেই তাঁর স্বাতন্ত্র্য। দেখিয়েছেন সম্পর্কের নানা বিন্যাস-জটিলতা। তিনি নিভৃতে রচনা করেছেন গ্রাম বাংলায় চেনা ঘটনা সমূহকে শব্দের কথামালায়।

প্রাকৃতির বিপন্নতার কথা তিনি ফিটিয়ে তুলেছেন সুন্দর অনুষঙ্গে। তিনি তাঁর “সোঁদাল” উপন্যাসে এভাবে ফুটে উঠেছে, “ এটা বনই নয়। নদীতে ভেঙে যাওয়া গ্রাম, যা নদী সরে যাওয়াতে বন হয়ে গিয়েছে। … মরুচমতী নদী এখন এপার থেকে একেবারে ওপারে চলে গেছে, যেন মানুষের বাঁধ দেওয়ার ঘৃণাতে।” মানুষের লোভের আগ্রাসনে বেড়ে গেছে জমির সীমা, “ত্রিশ-চল্লিশ বছর আগে এদিকে কোথায় বন , কোথায় তার সীমা, কোথায় কার কতটুকু জমি, কেউ জানতো না। একবার বন এগোতো, একবার চাষের খেত” তিনি ‘মহিষকুড়ার উপকথা’য় এটা লিখেছেন। নিজের লেখা নিয়ে স্পষ্টভাষী ছিলেন। তিনি তাঁর লেখা সম্বন্ধে বলেছেন,”… তবে আমার লেখা গল্প বা উপন্যাস যে ডেলিপ্যাসেঞ্জারের রেলভ্রমণে সঙ্গী হয় না অথবা গৃহবধূর অবসর বিনোদনের সঙ্গী হতে চায় না তা আমি নিজেই অনুভব করি।” উপন্যাসের ভাষা নিয়ে বলেছেন, “আমার মনের যে ভিশনটা আছে, সেটাই আমার গল্প। আমার ভিশনে কি ওই ডায়ালেক্টগুলো আসে? আমার ভিশনে তা স্বপ্নের মতো আসে। আমি যখন ওই সাঁওতালী ডায়ালেক্টটাকে ব্যাকরণসর্বস্ব ও খাঁটি করে ফোটাতে চেষ্টা করি তখনই আমি কিন্তু I am being false to myself—তখনই চেষ্টা করছি কিছু দিতে, চেষ্টা করে খারাপ করে দিচ্ছি বা চেষ্টা করে অন্য কিছু করছি। সুতরাং আমি কমিউনিকেশনের স্বার্থে সহজ করছি, আমার কমিউনিকেশনটাকে লিপিবদ্ধ করার জন্যে লিখি।” একটা কথা তাঁর লেখা থেকে আমরা জানতে পারি তিনি তাঁর গল্প ভাবনার কথা।

‌গল্প ভাবনায় বিষয়বস্তু নির্বাচনে তাঁর তথাকথিত চমক সৃষ্টির প্রবণতা লক্ষ করা যায় না। পাঠককে কাছে টানার জন্য কোন রোমান্টিক সেন্টিমেন্টাল মোহ সৃষ্টি নয়, এক নির্মোহ জীবন সম্পৃক্ত আবেগ অমিয়ভূষণের লেখার উপজীব্য হয়েছিল।শুধু তাই নয়, তাঁর নিজস্ব ‘নৈর্ব্যক্তিক কথকতা ঢঙ’ তিনি গল্পের ভেতরে নিজস্ব আঙ্গিক-শৈলীতে পরিবেশন করেছেন । পাঠকরুচি বা জনপ্রিয়তার পরোয়া তাঁর কোনোদিনই ছিলো না। তিনি পাঠকের কথা ভেবে লেখেননি। তাঁর ছিল নিজস্ব চিন্তার ভুবন। তাঁর লেখা গল্পের সংক্ষেপে আলোচনা করতে পারি। প্রথম গল্প ‘প্রমীলার বিয়ে’। প্রকাশিত হয় ‘পূর্বাশা’ পত্রিকায়, কার্তিক ১৩৫৩-এ। পর পর প্রকাশিত হয় ‘মধুছন্দার কয়েকদিন’, ‘নন্দরানী’, ‘তাঁতি বউ’, ‘ইতিহাস’, ‘গারদ’, ‘সুনীতি’, ‘দীপিতা ঘরে রাত্রি’ প্রভৃতি গল্প। তাঁর গল্পগ্রন্থগুলি হল — ‘পঞ্চকন্যা’(১৯৬২), ‘দীপিতার ঘরে রাত্রি’ (১৯৬৫), ‘শ্রেষ্ঠ গল্প’ (১৯৮৬, বাণীশিল্প), ‘এই অরণ্য এই নদী দেশ’ (১৩৯৫), ‘শ্রেষ্ঠ গল্প’ (১৯৯৪, দে’জ), ‘ম্যাকডাফ সাহেব ও অন্যান্য গল্প’ (২০০০), ‘গল্পসমগ্র’ (প্রথম খণ্ড, ১৪০১)।

‘তাঁর বিষয় ভাবনাও সম্পূর্ণ অর্জিত মন, মনন চিন্তা চেতনা নির্ভর’।তাঁর গল্প নানা বিষয়ের— মানুষের রাজনৈতিক সংকট, নারীদের জীবনের নানাবিধ জটিলতা-সংকট,নারীর মূল্যবোধ,পারিবারিক বিপর্যয়, ভ্রমণ কাহিনি, শিকার কাহিনি ইত্যাদি। ‘প্রমীলার বিয়ে’ গল্পে শিক্ষিত আত্মসচেতন নারীর আত্মসংকটের কথা ফুটে উঠেছে। ‘আহার বিষয়টিতে তার মতো মেয়ের রুচির উপরে কারোর ছায়া পড়তে পারে’ এটা তার কল্পনার অতীত ছিলো। প্রমীলা ভালোবেসেই সব মানিয়ে নিতে চায়। কিন্তু বড়দার কাছে তার স্বামীর মিথ্যাচারণে পৃথিবীর সবচেয়ে মধুরতম কথা প্রমীলার কাছে গ্লানিময় হয়ে উঠলো। অন্যদিকে লেখকের সাবলীল বর্ণনায় উঠে এসেছে যুদ্ধকালীন সময়, অভিজাত মানসিকতার প্রতিচ্ছবি। যেমন প্রমীলার বাবার প্রসঙ্গে পাই, “সব কনট্রাক্টরদের মতোই তিনি যুদ্ধের বাজারে কিছু-কিছু ভেজাল চালিয়েছেন বৈকি, কিন্তু ব্যবসায় ওতো আছেই”— ঠকানো কিভাবে সহজ জীবনাচারণ হয়ে উঠেছে তাও যেন লেখক দেখালেন। অন্যদিকে মাখনদের আভিজাত্য সম্পর্কে জানিয়েছেন যে, সাধারণকে অসম্মান কখনো নয় কিন্তু কোনো ব্যবসাদার এদের স্ববর্ণ হতে পারে না। তাই ‘প্রমীলার যেন অসবর্ণ বিয়ে হয়েছে’। “তাঁতি বউ” গল্প এক নারীর আত্মোৎসর্গের কাহিনি। “সুনীতি” গল্পে সামাজিক বৃত্তকে পার হয়ে গিয়েও শেষ পর্যন্ত নিজেকে সে অতিক্রম করতে পারেনি। আসলে নিজেকে জানা যে বড়ো কঠিন! লেখক তো আসলে পঙ্কে পদ্মেরই সন্ধানী। তাই শুরুতেই বলেন, “… কিছুর প্রমাণ নয়, কোনো প্রস্তাবও নয়, শুধু বর্ণনা। এর বেশি আমার দাবি নেই।” আর গল্পের শেষে ভাবেন, “অদ্ভুতভাবে জড়িয়ে পড়েছে সুনীতি সারা জীবন।” প্রত্যেকটি চরিত্রের প্রতি গভীর মমতা লেখককে আমাদের চিনতে শেখায়। লেখা তাঁর ভালোবাসা। নিজের তাগিদেই লিখেছেন সারাজীবন, “লিখি নিজের সুখের তাগিদে সে কী intensive delight কি করে বোঝাবো? কোথায় ছাপা হবে, ছাপা হবে কিনা তা ভাবার যুক্তি কোথায়?” গভীর মনস্তত্ত্বের ছবি “দীপিতা ঘরে রাত্রি” গল্পে। ক্রমাগত জটিল চিন্তা ও সবকিছুর বিশ্লেষণ তাকে জীবনের সুকমল অনুভূতি থেকে দূরে সরিয়ে দেয়। শেষে তার মনে হয়, “বিশ্বাস ত্যাগ করাটা উচিত হয় নি। বিশ্বাস জিনিসটা অবিভাজ্য, প্রাচীনের প্রতি সব বিশ্বাস ত্যাগ করতে গিয়ে বর্তমানে বিশ্বাস রাখা আর সম্ভব নয়। মনে হল আশ্রয় চাই কিছু…।” “দুলারহিনদের উপকথা” গল্পের বিষয় নর-নারীর পারস্পরিক সম্পর্কের আকর্ষণ-বিকর্ষণ। “গল্প”-এ রয়েছে এক যোদ্ধৃনারীর কথা। “সাদা মাকড়সা” গল্পটিতে কথকের মনে হয়েছে নানা রূপে ‘জীবনটাই একটা স্ত্রী-মাকড়সা’। তাই শুরুতেই দেখি তার সহজ স্বীকারোক্তি— “কে কখন কি কাজ করে, কেন করে এ যদি বলা গেল তবে পৃথিবী সম্বন্ধে সব বলা হল, সীমাবদ্ধ করা হল। মানুষের মনকে কখনও পরিসীমায় বর্ণনা করা যায়?” জীবনের বিচিত্র রূপ অমিয়ভূষণ মজুমদার পুঙ্খানুপুঙ্খ ভাবে বিশ্লেষণ করে দেখিয়েছেন তাঁর রচনা সম্ভারে।

অনেক নাটক লিখেছেন অমিয়ভূষণ মজুমদার। জানাচ্ছেন, “আমার লেখক জীবনের একেবারে প্রথমদিকে আমার দু-তিনটি একাঙ্ক নাটক প্রমথ বিশী মশায়ের কাছে আমার এক আত্মীয় নিয়ে গিয়েছিলেন। আত্মীয়মুখে শুনেছি নাটকগুলি নাকি বিশী মশায়ের ‘মন্দ লাগে নি’।” প্রথম নাটক “দা গড অন মাউন্ট সিনাই”। অন্যান্য নাটকগুলি হল “মহাসত্ব”, “রাঙাদি”, “বিয়োগ”, “মধুরার ফ্ল্যাট ও মিউজিয়াম” প্রভৃতি। এছাড়াও অমিয়ভূষণ মজুমদারের বিশেষ কৃতিত্ব তাঁর প্রবন্ধ রচনা। “রবীন্দ্রোৎসব”, “সাহিত্যের ধারণা”, “সাহিত্য ও স্বাধীন চিন্তার দায়িত্ব”, “অনুমান করি”, “শরৎচন্দ্রের উপন্যাস”, “উপন্যাস সম্বন্ধে”, “প্রাচীন কোচবিহারের ভাষা এবং সংস্কৃতি”, “সঞ্জয় ভট্টাচার্য”, “উদ্বেল সেই দয়ার সাগরকে”, “জনৈক ইমমরালিস্টের চিঠি—১”, “জনৈক ইমমরালিস্টের চিঠি—২”, “জনৈক ইমমরালিস্টের চিঠি—৩”, “স্বপ্নভঙ্গ”, “দৃশ্যকাব্য”, “লিখনে কী ঘটে”, “ঔপন্যাসিক ও জীবন দর্শন”, “সংস্কৃতি বিষয়ক প্রস্তাব”, “সাহিত্যিক জীবন মহাশয়”, “উপন্যাসের ভাষা”, “সংবিত্তি”, “উত্তরবঙ্গের ভাষা ও সাহিত্য সম্বন্ধে”, “কবিতার আধুনিকতা ও দুরূহতার বিষয়” প্রভৃতি। খেয়াল করলেই বুঝতে পারবো তাঁর বিষয়ের প্রতি বিস্তারের দিক। লেখকের মনন সবচেয়ে ভালো বোঝা যায় তাঁর সৃষ্ট প্রবন্ধ দিয়ে। আলোচ্য লেখকের ক্ষেত্রে তা আরো গভীরতর সত্য। “বুদ্ধি যে সত্তাসারের সমগ্রতা ধরতে পারে না দর্শন অনেকবার এ স্বীকারোক্তি করেছে। সেজন্যই আত্ম-আবিষ্কার আপাতদৃষ্টিতে দর্শনের ‘দায়’ বলে ভ্রান্তি জন্মালেও মানুষ সাহিত্যের দিকে না ঝুঁকে পারে না। পরিশেষে বলতে হায় সাহিত্যে সম্পূর্ণই আলাদা। তাঁর তুলনা অন্য কোন লেখকের চলে না।

মনোজিৎকুমার দাস, লাঙ্গলবাঁধ, মাগুরা, বাংলাদেশ

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev