অন্ডালের পর এবার বার্ণপুর। পশ্চিম বর্ধমানে দ্বিতীয় বিমানবন্দর চালু হচ্ছে শীঘ্রই। বণিক সভার একটি অনুষ্ঠানে এসে বললেন শ্রমমন্ত্রী মলয় ঘটক। তিনি জানান, আপাতত বার্ণপুর-বাগডোগরা-গুয়াহাটি রুটে চালু হবে প্রথম পরিসেবা। পরবর্তীতে এখান থেকে রাঁচি ও ভুবনেশ্বর বিমান পরিসেবা চালু হবে বলে আশা প্রকাশ করেন বণিক সভার প্রতিনিধিরা।