| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

পাহাড়-নীতিতে নয়া রঙ, এবার ভাঙন খোদ বিমল গুরুং-এর দুর্গে : কুশল দাশগুপ্ত

Reporter
কুশল দাশগুপ্ত, দার্জিলিং / ২৪৩ জন পড়েছেন
আপডেট রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১

বিমল গুরুংয়ের গড় বলে পরিচিত দার্জিলিংয়ের টাকভর এলাকায় ভাঙন মোর্চার বিমল গুরুং শিবিরে। এলাকার ৫০টি পরিবার অনিত থাপার হাত ধরে যোগ দিল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চায়। অন্যদিকে, সুখিয়াপোখরিতে ৭৫০টি পরিবার পাহাড়ের বিভিন্ন দল ছেড়ে, শান্তা ছেত্রীর উপস্থিতিতে তৃণমূলের পতাকা হাতে তুলে দেন। মিরিক পৌরসভার চেয়ার পার্সন এল বি রাই-এর হাত ধরে এদিন তৃণমূলে যোগ দেন ৫০০ জিএনএলএফ সমর্থক।

রবিবার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সিংমারি-টাকভর সমষ্টি কমিটির ব্যবস্থাপনায় ওই এলাকায় একটি সভার আয়োজন করা হয়। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি অনিত থাপা। এদিন এই সভায় এলাকার ৫০ টি পরিবার যোগ দেন অনিত শিবিরে। এই ৫০টি পরিবারের মধ্যে সোম থেকে ৫টি, জামুনি থেকে ১১টি, লেপচাবস্তি থেকে ৩টি, টাকভর থেকে ১টি এবং সিনড্রেলা থেকে ৩০টি পরিবার অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চায় যোগ দেয়।

পাহাড়ের আন্দোলনের বিভিন্ন সময় টাকভর সংলগ্ন এই সমস্ত এলাকাকেই দুর্গ বানিয়ে অপারেশন চালিয়েছিলেন বিমল গুরুং-এর লোকজন। বিমল গুরুং-এর বাড়িও এই টাকভারেই। এই টাকভার থেকেই সেই সময়ের দোর্দন্ডপ্রতাপ সুবাস ঘিসিং-এর মনোনীত জিএনএলএফ প্রার্থীকে হারিয়ে নির্দল প্রার্থী হিসেবে জয়লাভা করেছিলেন বিমল গুরুং।  বছর চারেক আগে বিমল গুরুং-এর অন্তর্ধানের সময়, টাকভার সংলগ্ন জামুনি এলাকা থেকেই তার বিশ্বস্ত লোকজনের সহায়তায় পুলিশের স্পেশাল অপারেশন টিমের হাত থেকে পালিয়ে যান বিমল গুরুং। মৃত্যু হয় বহু চর্চিত পুলিশ আধিকারিক অমিতাভ মালিকের। সেই এলাকায় এবার অনিত থাপার সংগঠন দানা বাঁধায়, তা পাহাড়ের রাজনীতিতে যথেষ্টই গুরুত্ব বহন করছে বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।

অন্যদিকে, রবিবার সুখিয়াপোখরিতে আয়োজিত একটি অনুষ্ঠানে পাহাড়ের বিভিন্ন ক্ষেত্রীয় দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেয় ৭৫০ টি পরিবার। রাজ্যসভার সাংসদ তথা দার্জিলিং এবং কালিম্পং জেলা তৃণমূল সভানেত্রী শান্তা ছেত্রীর উপস্থিতিতে জোড়বাংলা এবং সুখিয়াপোখরির বিভিন্ন এলাকা থেকে আগত এই ৭৫০ টি পরিবারের সদস্যরা তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। গুরুত্বপূর্ণভাবে এদিন শেরপা বোর্ডের চেয়ারপার্সন নিমা ওয়াংদি শেরপাও শান্তা ছেত্রীর হাত থেকে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন।

দার্জিলিং পাহাড়ের ক্ষেত্রীয় দলগুলির মধ্যে অন্তর্কলহের কারণে তাঁদের উপর ভরসা রাখতে না পেরেই পাহাড়ের বিভিন্ন এলাকায় বিপুল সংখ্যক মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন বলে দাবী করেছেন শান্তা ছেত্রী। তাহলে কি নির্বাচনের সময় তৃণমূলের সঙ্গে জোটে থাকা বিমল গুরং, বিনয় তামাং এবং অনিত থাপাদের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করতে চলেছে তৃণমূল। সেই প্রশ্নের উত্তর অবশ্য সুকৌশলে এড়িয়ে গিয়েছেন পাহাড়ের পোড়খাওয়া নেত্রী শান্তা ছেত্রী। তার সাফ কথা, তাঁরা তাঁদের দল তৃণমূলের হয়ে কাজ করছেন। এর সঙ্গে নির্বাচনী সমঝোতার কোন সম্পর্ক নেই বলেই দাবী করেছেন দার্জিলিং এবং কালিম্পং জেলা তৃণমূল সভানেত্রী শান্তা ছেত্রী।

অপরদিকে, মিরিক পৌরসভার চেয়ারপার্সন লাল বাহাদুর রাই-এর উপস্থিতিতে এদিন ৫০০-এর বেশী জিএনএলএফ সমর্থক তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা হাতে তুলে নেন। মিরিকের সৌরেনি সহ বিভিন্ন এলাকা থেকে এই ৫০০ জন জিএনএলএফ সমর্থক তৃণমূলে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন এল বি রাই। শান্তা ছেত্রীর সুরেই এদিন এল বি রাই বলেন, পাহাড়ের ক্ষেত্রীয় দলগুলির মধ্যে অন্তর্কলহের কারনের পাশপাশি জিএনএলএফ-এর সমর্থন তলানিতে এসে ঠেকাতেই এত বিশাল সংখ্যক মানুষ জিএনএলএফ ছেরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেছেন।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev