| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

শিলিগুড়ি শহর জুড়ে পোস্টার গদ্দার নান্টু পাল ও মঞ্জুশ্রী পালকে দলে আর নয় : কুশল দাশগুপ্ত

Reporter
কুশল দাশগুপ্ত / ৩০৬ জন পড়েছেন
আপডেট মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১

শিলিগুড়ি পুর নির্বাচনের আগে বিজেপি ছেড়ে সস্ত্রীক নান্টু পাল কি ফের তৃণমূলে ফিরছে? এমন জল্পনা বেশ কয়েকদিন ধরেই চলছে শহরজুড়ে। আর তাতেই আপত্তি জানিয়ে শিলিগুড়ি শহরজুড়ে পোস্টার পড়ল নান্টু পালের বিরুদ্ধে। পোস্টারে স্পষ্ট করে লেখা আছে নান্টু পাল আর মঞ্জুশ্রী পালকে তৃণমূলে আর না। আর এমন পোস্টার ঘিরেই চাঞ্চল্য ছড়িয়েছে শহরে।

গত বিধানসভা নির্বাচনে তাকে প্রার্থী না করে কলকাতা থেকে ওমপ্রকাশ মিশ্রকে শিলিগুড়ি কেন্দ্রে  তৃণমূল প্রার্থী করায় দলের প্রতি ক্ষোভ দেখিয়ে তৃণমূল ছেড়ে কৈলাশ বিজয়বর্গীয়ের হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছিলেন শিলিগুড়ির ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রাক্তণ কাউন্সিলার নান্টু পাল ও তাঁর স্ত্রী মঞ্জুশ্রী পাল। সামনেই শিলিগুড়ি পুরসভা নির্বাচন। সেই নির্বাচনের আগে ফের তৃনমূলে ফিরতে আগ্রহ দেখিয়েছে নান্টু ও মঞ্জুশ্রী। তৃণমূলের জেলা নেতৃত্বও তাতে আপত্তি করেনি। তৃণমূলের দার্জিলিং জেলার চেয়ারম্যান অলোক চক্রবর্তী বলেছিলেন যারা নির্বাচনের আগে দল ছেড়েছিল, তারা যদি ফের দলে ফিরতে চায় তা হলে দলে তাদের স্বাগত। এই প্রেক্ষিতে তৃণমূলও চেয়েছিল ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে নান্টু পাল ও মঞ্জুশ্রী পালকে টিকিট দিলে তৃণমূলের দুটি আসন একপ্রকার নিশ্চিত। আর এমন সম্ভাবনা তৈরি হতেই তাতে জল ঢেলে দিয়েছে দলের একাংশ। নান্টু পাল ও মঞ্জুশ্রী পালকে যাতে দলে আর ফেরানো না হয় তাঁর জন্য শিলিগুড়ির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় পোস্টার ফেলল তৃণমূলের একাংশ। তৃণমূল কংগ্রেসের নামে ফ্লেক্সে লেখা আছে “গদ্দার নান্টু পাল ও মঞ্জুশ্রী পালকে দলে আর না আর না”।

এই প্রসঙ্গে নান্টু পাল বলেন, তৃণমূলের নামে লাগানো ফ্লেক্স, সেটা দেখার দায়িত্ব তৃণমূলের। যারা রাতের অন্ধকারে এমন পোস্টার ফেলে, সেই সব স্বার্থানেষী মানুষ তৃণমূলের হতে পারে না। কারণ তৃণমূল পোস্টারের রাজনীতি করেনা। তিনি দীর্ঘ ৪০ বছর ধরে রাজনীতির সাথে যুক্ত রয়েছেন, মানুষের পাশে থেকে রাজনীতি করেছেন, তাই কে কি বলল, কে কোথায় পোস্টার ফেলল তাতে তাঁর কোন যায় আসে না। তবে তিনি ও তাঁর স্ত্রী আজকের দিনেও বিজেপিতে রয়েছেন বলে দাবী করেছেন নান্টু পাল।

নান্টু পাল বিরোধী পোস্টার প্রসঙ্গে তৃণমূলের দার্জিলিং জেলা স্পোকসপার্সণ দেবব্রত দত্ত বলেন, এই পোস্টারের সাথে তৃণমূলের কেউ জড়িত নয়। তৃণমূল কর্মীরা এমন জঘন্য কাজ করতে পারেনা। দলের নাম ভাঙ্গিয়ে কোন তৃতীয় কেউ এমন কান্ড ঘটিয়েছে। তবে বিষয়টি তিনি দলের শীর্ষ নেতৃত্বকে জানিয়েছেন। দল যা সিদ্ধান্ত নেবে তা মেনে চলা হবে এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে তৃণমূলের একটা অংশ মনে করছে, নিজের রাজনৈতিক সুবিধার্থে বার বার দল পরিবর্তণ করেছে নান্টু পাল। সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর কংগ্রেসের টিকিটের প্রলোভনে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন নান্টু পাল। পরবর্তীতে কংগ্রেসে সুবিধা করতে না পেরে ফের তৃণমূলে ফিরেছিলেন এই পাল দম্পতি। গত বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিট না পেয়ে তৃণমূল ছেড়ে যোগ দিয়েছিলেন বিজেপিতে। বিজেপির অবস্থা রাজ্যে খারাপা হতেই ফের তৃণমূলে আসার জন্য পা বাড়িয়েছে নান্টু-মঞ্জুশ্রী। এদের তৃণমূলে নেওয়া হলে তৃণমূলের নীচু তলার কর্মীদের মনোবলে আঘাত লাগবে। তাই হয়ত এই সম্ভাবনা থেকেই কোন তৃণমূল প্রেমীরা নান্টু পাল বিরোধী পোস্টার ফেলেছে শিলিগুড়িতে।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev