প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আজ রাত ৯টায় ৯ মিনিটের জন্য সব আলো নিভিয়ে প্রদীপ, মোমবাতি, টর্চ জ্বালাতে হবে। এই আজব পরিকল্পনা নিয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল প্রথমে বলেন, উনি জ্বালাতে বলেছেন, তা নিয়ে আমি কেন বলতে যাব? ওঁর ব্যাপার উনি বলেছেন, আমি কেন বলব? আমি তাস খেলব। এরপর মোদীকে তীব্র কটাক্ষ করে অনুব্রত বলেন, উনি কিছু বুঝেছেন বলে বলেছেন। উনি কেন বলেছেন তা ওঁর লোকজনকে জিজ্ঞাসা করুন। করোনাভাইরাস যদি মোমবাতি আর টর্চ জ্বালিয়ে চলে যাবে তাহলে কী দরকার ট্রেনগুলিতে আইসোলেশনের ব্যবস্থা করার? কোনও দরকার নেই তো! সন্ধের পর থেকে রেগুলার লোডশেডিং করে দিক না। তাতেই তো করোনাভাইরাস চলে যাবে। এতো খরচ করার কী দরকার? এতো মাস্ক কেন দরকার? এতো নার্স রাখার কী দরকার? উনি কী যে বুঝেছেন আধ্যাত্মিক লাইনে!