দেখুন একটা মানুষ ভয় পেয়ে গেছে, একটা মানুষ মৃত্যুর ভয় পেয়ে গেছে কিন্তু ‘জনতা কার্ফু’ যে নরেন্দ্র মোদী বললো তা মানুষের জন্য কি করলো? মানুষের কি ব্যবস্থা করলো। মূর্তি তৈরি করাটা খারাপ না, ৩,০০০ কোটি টাকা দিয়ে মূর্তি তৈরি করলো। কিন্তু ওই টাকায় তো কয়েকটা হাসপাতাল করা যেত। আমাদের বীরভূম জেলাতে সরকারি ভেন্টিলেশন রয়েছে ১২টা আর বেসরকারিভাবে রয়েছে ১০টা মোট ২২টা। তা মুদী (মোদী) আজ প্রধানমন্ত্রী, ভারতবর্ষের তিনি মূর্তি করলেন, আপত্তি নেই, কিন্তু ৩,০০০ কোটি টাকা দিয়ে কি একটা ভালো হসপিটাল করা যেত না? ৩,০০০ কোটি টাকায় তো মিনিমাম ৩টে হসপিটাল হতো। নাম করা করা হসপিটল। সেটা করলে মানুষের উপকার হতো না, উনি বলছেন কারফিউ জারি করুন জনতার জন্যে, ঠিক আছে। হাততালি মারুন, ঘন্টা বাজান, থালা বাজান, তা মানুষ খাবে কি? মানুষের কি ব্যবস্থা করলো? পেটে খাবার না থাকলে মানুষ ঘরে বস থাকবে? বড় বড় কথা বলছে আর মা-মাটি-মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সে পশ্চিমবাংলার জন্য চিন্তা করলো, সে পশ্চিমবাংলার মানুষের জন্য বিনা মূল্যে ৫ কেজি করে চাল এবং আটা দেবে বললো। সে মানুষের কথা চিন্তা করলো, যারা দিন মজুর, সারাদিন পরিশ্রম করে, কাজ না করলে খেতে পাবে না, তাদের কথা মমতা ব্যানার্জী চিন্তা করে। আর নরেন্দ্র মোদী কটা বড়োলোকের কথা চিন্তা করে।
দেখুন মানুষকে একটাই বার্তা দেব আপনারা সতর্ক থাকুন, মুখ্যমন্ত্রী যা বলছেন সেটাকে মেনে চলুন, কিছুদিনকার জন্য ঘরে থাকুন, আপনাদের খাদ্যের ব্যবস্থা করেছে বিনামূল্যে, আপনাদের চাল দিচ্ছে, ডাল দিচ্ছে, এবং আমি বলবো প্রত্যেকটি পঞ্চায়েতকে তোমরা যতটা পার আলু সাপ্লাই করো, বাড়িতে বাড়িতে সব্জি সাপ্লাই করো মানুষ যেন বাড়িতে থাকে, আর করোনা ভাইরাস থেকে দূরে থাকে কিন্তু গুজব কেউ রটাবেন না, গুজবে কান দেবেন না, মমতা ব্যানার্জী যেটা বলছেন সেটা করুন আর নরেন্দ্র মোদীকে বলবো আপনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছেন আপনি মানুষের জন্য কিছু করুন, আপনি অবশ্যই ভাষন দিন, ভাষণের জন্য রেশনটাও দিন। মানুষ ঘর থেকে একশোবার বেরবে না। মানুষের জন্য ব্যবস্থা করুন। মেডিসিন দিন, নতুন নতুন হসপিটাল খুলুন, টেস্টের ব্যবস্থা করুন। আর সেই মা-মাটি-মানুষের মুখ্যমন্ত্রী এই আর্থিক সঙ্কটেও কাজ করে চলেছেন। তোমার কাছ থেকে আমরা কয়েক হাজার কোটি টাকা পাব তুমি তা আটকে রেখেছো। তবু মা-মাটি-মানুষের মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের কথা চিন্তা করে, খেটে খাওয়া মানুষের কথা চিন্তা করে, দিনমজুরের কথা চিন্তা করে, সমান সব জাতির কথা চিন্তা করে। তাই বলবো আল্লাহ এবং ঈশ্বর তোমরা এই মারন ভাইরাস থেকে সাধারণ মানুষকে মুক্তি করো। তাদের বাঁচাও।