আমরা করোনাকে হারাব। করোনাকে হারিয়ে আমরা জিতব। মানুষের জন্য, মানুষ যাতে ভালো থাকেন সেজন্য মা-মাটি-মানুষের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিশ্রম করছেন। মানুষকে সুস্থ রাখতে তিনি এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে বেড়াচ্ছেন। তিনি ভয় পান নাই, তিনি জানেন করোনাকে হারাবই।

বৃহস্পতিবার ২৩ এপ্রিল এ কথা বলেন বীরভূমে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এদিন বোলপুর মহকুমা ও কেতুগ্রাম, আউশগ্রাম ও মঙ্গলকোট বিধানসভার জন্য খাদ্যসামগ্রী পাঠালেন তিনি। উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ও সাংসদ অসিত মাল। অনুব্রত মণ্ডল বলেন, লকডাউন বাড়লেও চিন্তা করবেন না। কেউ অভুক্ত থাকবেন না।

মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, তাঁর সৈনিক হিসেবে আমরা রয়েছি। কোনও অসুবিধা হলে বোলপুর পার্টি অফিসে জানাবেন। পাঁচশো, হাজার লোক গেলেও অসুবিধা নাই। আমি আবার খাদ্যসামগ্রী পাঠাব। শুক্রবার জেলার সাতটি টাউনে হাজার বস্তা করে চাল যাবে। সকলে লকডাউনের নিয়ম মেনে চলুন। প্রথম দফার মতো দ্বিতীয় দফাতেও চাল, ডাল পাঠানো হলো, আর আদিবাসী পরিবারগুলিকে এর সঙ্গে তেল আর নুন দেওয়া হয়।


