রাজ্য সরকারের শিক্ষা দফতর টিভি চ্যানেলে ক্লাসের ব্যবস্থা করেছে। তবে জেলায় প্রথম এমন ব্যবস্থা চালু করছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। সোমবার ২০ এপ্রিল তিনি জানালেন, লোকাল কেবল চ্যানেলের মাধ্যমে বুধবার সকাল ১১টা থেকে বোলপুর হাই স্কুলের পড়ুয়াদের সব বিষয়ে পড়ানো হবে। প্রতিদিন দুটি করে বিষয় পড়ানো হবে। অনুব্রত জানান, এই জেলায় এখনও কোথাও করোনায় কেউ আক্রান্ত হননি। জেলাকে ভালো রাখতে সব বর্ডার সিল করা হচ্ছে, যাতে মুর্শিদাবাদ বা বর্ধমান থেকে কেউ না আসতে পারেন। তবে অনেকেই দেখছি লকডাউন মানছেন না, এটা ঠিক না। জেলায় প্রতিটি গ্রামে সবজির কোনও অভাব নাই। আমাকে একজন ফোন করে তিন-চারটে ট্রাক পাঠাতে বলল। আমি বললাম কেন? বলল, প্রচুর ফুলকপি, বাঁধাকপি, বেগুন, উচ্ছে, পটল হয়েছে। বিক্রি হচ্ছে না। আপনি নিয়ে গিয়ে বিলি করুন। আমি বললাম, ভালো প্রস্তাব। তবে এখন দরকার নাই, সব জায়গায় সবজি আছে, সস্তাও।

অনুব্রত মঙ্গলবার থেকে জেলার বিভিন্ন ব্লকে ও বর্ধমানের কিছু অংশে চাল, ডাল পাঠাবেন বিভিন্ন অঞ্চলে বিলি করার জন্য। অঞ্চল ভিত্তিক দেড়শো বস্তা চাল দেব, ডাল দেব। প্রতি বুথে ১৫-১৬ বস্তা চাল যাবে। আর আদিবাসী পরিবারকে চাল, ডালের সঙ্গে তেল আর নুনও দেবো। সাফিসিয়েন্ট মাল দেবো, কোনও বুথে কাউকে না খেয়ে থাকতে হবে না। আর বুথে সবাই তো গরিব নন, সবার তাই দরকার নাই। মঙ্গলবার দেবো সিউড়ি ও রামপুরহাট মহকুমাকে। বোলপুর মহকুমা এবং আউশগ্রাম, কেতুগ্রাম ও মঙ্গলকোটে খাদ্যসামগ্রী পাঠাব ২৩ তারিখ। ৫০ কেজি ওজনের মোট ৩৫ হাজার বস্তা চাল ও ৭২ টন ডাল বিলি হবে।
নিচের লিঙ্কটি দেখুন—