মমতা বন্দ্যোপাধ্যায় কী পরিশ্রমই না করছেন। মাইক হাতে নিয়ে সবাইকে সচেতন করছেন। আপনারাও লকডাউন মেনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন। যাদের কাজ নাই, কম্ম নাই তারা মুখ্যমন্ত্রীকে বিভ্রান্ত করছে। তাদের কথায় কান দিয়েন না, জোড়হাত করে বলছি। আগে মানুষ বাঁচুক তারপর রাজনীতি। আগে মানুষকে খাবার দিন, তারপর রাজনীতি করবেন।

বুধবার ২২ এপ্রিল এ কথা বলেন তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে রামপুরহাট ও সিউড়ি মহকুমায় খাদ্যসামগ্রী পাঠিয়েছি। বৃহস্পতিবার বোলপুর মহকুমা ও কেতুগ্রাম, আউশগ্রাম ও মঙ্গলকোটে খাদ্যসামগ্রী পাঠাচ্ছি। কেউ না খেয়ে থাকবে না। অসুবিধা হলে ফোন করে জানাবেন। জেলার সবাইকে বলব, লকডাউন মেনে চলুন।