লোকডাউনের জেরে খাদ্য সংকট দেখা দিয়েছে জেলার বিভিন্ন প্রান্তে। অসুবিধার মধ্যে পড়ছেন দুঃস্থ পরিবারগুলি। আজ মঙ্গলকোট বিধানসভার মঙ্গলকোট অঞ্চলে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে চাল, সরিষার তেল, পেঁয়াজ, আলু, সোয়াবিন, মুশুরডাল, সাবান মোট ২,০০০ পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্যে অঞ্চলে অঞ্চলে পাঠালেন মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব চৌধুরী। উপস্থিত ছিলেন মেহেবুব চৌধুরী, ব্লকের সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল হক, যুব সভাপতি প্রদীপ চট্টরাজ।

