কোরোনা মোকাবিলায় মঙ্গলকোট সভাপতি অপূর্ব চৌধুরীর মাধ্যমে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করলেন মঙ্গলকোটের আপামর সাধারণ মানুষ এবং বিভিন্ন ক্লাব ও সংগঠন। আজ সকালে মঙ্গলকোট ব্লক পার্টি অফিসে সকলে এসে চেক ও ক্যাশ টাকা তুলে দেন ব্লক সভাপতি অপূর্ব চৌধুরীর হাতে। উপস্থিত ছিলেন মেহেবুব চৌধুরী ও মুন্সি রেজাউল হক। যাঁর ত্রাণ তহবিলে দান করলেন—পিন্ডিরা নবারুন সংঘ পাঁচ হাজার (৫,০০০/-) টাকা, সুমিত কুমার রায়, প্রিয়ম চক্রবর্তী চার হাজার (৪,০০০/-) টাকা করে মোট ৮,০০০/- হাজার টাকা, তাপস কুমার কেশ তিন হাজার (৩০০০/-) টাকা, লাল্টু মাঝি, মুরারি মহোন বৈষ্ণব তিন হাজার (৩,০০০/-) টাকা করে মোট ৬,০০০/- টাকা, কুন্দা যুব স্মৃতি সংঘ দু-হাজার পাঁচশো (২,৫০০/-) টাকা, বিমান কেশ এক হাজার (১,০০০/-) টাকা, মৃনাল কান্তি পাল দু-হাজার (২০০০/-) টাকা, ক্ষীরগ্রাম গ্রাম পঞ্চায়েত সদস্য দেবাশীষ দে (২০০/-) টাকা, সদস্যা চন্দনা দাস (২৫০/-) টাকা, কৃষ্ণ দে (২০০/-) টাকা, স্বপন হাজরা (২০২/-) টাকা, সিদ্ধেশ্বর মন্ডল (১০০/-) টাকা।