| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

আরামবাগের প্রার্থী মিতালি বাগ প্রান্তিক ও নিম্ন বর্গের পিছিয়ে পড়া মানুষের প্রতিনিধি : মোহন গঙ্গোপাধ্যায়

Reporter
মোহন গঙ্গোপাধ্যায় / ৫৭৯ জন পড়েছেন
আপডেট বুধবার, ৮ মে, ২০২৪

আরামবাগে প্রান্তিক ঘরের মেয়েকে প্রার্থী করেছি। ওকে গ্ৰহণ করে নেবার দায়ীত্ব আপনাদের। ওকে ভোট দিন। জিতিয়ে দিন। বুধবার আরামবাগের কালীপুর মাঠে জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় লোকসভার প্রার্থী মিতালি বাগকে জয়ী করার ডাক দেন। প্রান্তিক ও নিম্ন বর্গের পিছিয়ে থাকা মানুষের প্রতি উপেক্ষা আর বঞ্চনার বিরুদ্ধে ভোটে লড়াইয়ের বার্তা দিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এই বার্তা শত সহস্র ভীড়ের মধ্যে যেন ছড়িয়ে পড়ে।

প্রসঙ্গত, এবার লোকসভা নির্বাচনে আরামবাগ জয় পেতে তৃণমূল মরিয়া। মুখ্যমন্ত্রী এদিন সভামঞ্চ থেকে তৃণমূল প্রার্থীকে জয়ী করার আবেদন করেন। আরামবাগের মানুষের কাছে বাগদি সম্প্রদায় থেকে উঠে আসা উচ্চশিক্ষিত মিতালি বাগ — কে গ্ৰহণ করে জয়ী করার জন্য আবেদন জানান। সেইসঙ্গে সতর্ক করে দিয়ে বলেন, সিপিএমের হার্মাদ বাহিনীর লোকজন বিজেপিতে ঢুকেছে। বিজেপি জিতলে আবার ত্রাসের রাজনীতি শুরু হবে। শান্তি ও হিংসার রাজনীতি বেছে নেবে।তাই ভোটে জেতানোর দায়িত্ব এখানকার মানুষের। সেইসঙ্গে তিনি বলেন, বিজেপির হার্মাদরা মিতালির গাড়ি ভাঙচুর করেছে। ড্রাইভারের ওপর হামলা করেছে।

প্রসঙ্গত এদিন রাজনৈতিক হিংসার বাড়বাড়ন্ত নিয়ে তার গলায় উদ্বেগ শোনা যায়। মিতালি বাগকে প্রার্থী করে তৃণমূল এবার মাস্টার স্ট্রোক দিয়েছে। তৃণমূল প্রার্থীর সাধারণ ঘরের মেয়ের মতো আচরণ সাধারণ মানুষের মন জয় করে নিচ্ছে। অভিনব প্রচার করে প্রতিদিন সংবাদের শিরোনামে আসছেন। মাটি কামড়ে লড়াই করছেন। স্বচ্ছ ভাবমূর্তির এই নেত্রীকে সামনে রেখে দলের নেতা কর্মীরা প্রচারে ঝাঁপিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সভামঞ্চ থেকে এদিন বলেন, মিতালি পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ করেছে। কিন্তু ওর গায়ে কেও কালির আঁচড় পর্যন্ত দিতে পারেনি। উচ্চ শিক্ষিত। দলটা ভালভাবে করবে বলে বিয়ে পর্যন্ত করেনি।ওকে গ্ৰহন করে নেবার দায়িত্ব আপনাদের। ওকে জিতিয়ে দিন।

মিতালি বাগ বলেন, মুখ্যমন্ত্রীর আশীর্বাদ আমার মাথার ওপর আছে। হামলা হবার পর উনি আমার খোঁজ নিয়েছেন। উপেক্ষা,বঞ্চনার ভিতর দিয়ে উঠে এসেছি। সম্মানের সঙ্গে জায়গা করে দিয়েছি। আমরা দিদির অনুগত সৈনিক। মানুষের আশীর্বাদ নিয়েই আমরা আরামবাগ জয়লাভ করবো। আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি রামেন্দু সিংহ রায় বলেন, মুখ্যমন্ত্রী এই সভায় এসে দলীয় নেতা কর্মীদেরও কিছু বার্তা দিয়ে গেছেন। দলের সকল নেতা কর্মীদের সেই নির্দেশ পালন করতে হবে। সেইসঙ্গে আরামবাগের উন্নয়নের বার্তা দিয়ে গেছেন। বিশেষ করে আরামবাগ মাস্টার প্লানের সাথে বন্যা রোধে আরও হাজার কোটি টাকা ব্যয় হবে বলে জানিয়েছেন। আরামবাগ জয় নিয়ে আমরা একশো শতাংশ নিশ্চিত। সেইসঙ্গে বিদায়ী সাংসদ অপরুপা পোদ্দারের মঞ্চে উঠতে না পারার প্রসঙ্গে বলেন, বিষয়টি আমি জানিনা। দল খতিয়ে দেখবে। গোঘাটের রঘুবাটী এলাকার বাসিন্দা কৃষ্ণা রায় বলেন, দিদিকে দেখতে এসেছিলাম। দিদি আমাদের জন্য অনেক কিছু করছেন। আমরা চাই মহিলা প্রার্থী মিতালি বাগ এখানে জয়ী হোন।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev