আরামবাগ লোকসভা কেন্দ্র গত লোকসভা ভোটে সাংসদ অপরূপা পোদ্দার খুব সামান্য মার্জিনে জিতেছিলেন। বিজেপিকে ভালবেসে হাত উপুর করে ভোট দিয়েছিলেন সাধারণ মানুষ। সালেপুরেও পিছিয়ে ছিলেন তৃণমূলের সাংসদ। সেই গড়েই আজ ভাঙন। সাধারণ মানুষ বুঝে গেছেন, এই বিপদের সময়ে তাঁদের পাশে কে আছেন।

যারা মুখ ঘুরিয়ে ছিলেন তারাই আজ তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন। হুগলির আরামবাগের সালেপুর অঞ্চল থেকে আরামবাগ তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি কমল কুশারীর উদ্যোগে বিজেপি, সিপিএম ও অন্যান্য দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন সহস্রাধিক কর্মী।

এদিনের এই অনুষ্ঠানে হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ যাদব, জাঙ্গিপাড়া বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী, আরামবাগ বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া কর্মীদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন।

এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি গুণধর খাঁড়া, আরামবাগ পৌর প্রশাসক স্বপন নন্দী, আরামবাগ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজেশ চৌধুরী, যুবনেতা পলাশ রায় প্রমুখ।
ছবি ও সংবাদ : সুভাষ মজুমদার