লকডাউনের ফলে গরিব মানুষেরা যেমন সমস্যায় পড়েছেন তেমনই অসুবিধায় পড়েছেন অনেক মধ্যবিত্ত। যানবাহন না চলায় এবং কলকারখানা, দোকানপাট বন্ধ থাকায় বহু মানুষের আয় বন্ধ, পুঁজি ফুরিয়ে এসেছে। এই নিয়ে তৃতীয় দিন, সোমবার ২০ এপ্রিল হাটকালনা গ্রাম পঞ্চায়েতের তালবোনায় ত্রাণসামগ্রী বিতরণ করলেন পূর্ব বর্ধমানের জেলা পরিষদ সদস্য আরতি হালদার।

সেখানে গরিব, অসহায়দের পাশাপাশি বেশ কিছু মধ্যবিত্ত পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দিলেন তিনি। চাল, ডাল, তেল, মশলা, সোয়াবিন, আলু, পেঁয়াজ, সাবান ইত্যাদি দেওয়া হয়। লকডাউন মানা হচ্ছে কিনা তা সরেজমিনে এদিন ঘুরে দেখেন কালনার মহকুমাশাসক সুমনসৌরভ মোহান্তি। আরতিদেবী যেখানে সামাজিক দূরত্বের নিয়ম মেনে ত্রাণসামগ্রী বিতরণ করছিলেন সেখানেও যান মহকুমাশাসক।
ছবি ও সংবাদ : মোহন সাহা