দীর্ঘ লকডাউনে উপার্জনহীন হয়ে ভিন রাজ্য থেকে গ্রামে ফিরছেন। কিন্তু সংক্রমনের আশঙ্কায় ঠাঁই হচ্ছে উত্তর বড় হলদিবাড়ী গ্রাম পঞ্চায়েত এলাকার প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে। এই অবস্থায় পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ালেন মেখলিগঞ্জের বিধায়ক অর্ঘ্য রায় প্রধান মহাশয়। তাদের হাতে চাল, ডিম-সহ বিভিন্ন খাদ্যসামগ্রী তুলে দিলেন।

