কলকাতার সবচেয়ে বড়ো কমিউনিটি হলের উদ্বোধন হলো। কলকাতার ৮১ নং ওয়ার্ডের নিউ আলিপুর মার্কেটে নতুন এই কমিউনিটি হলের নাম ‘নিমন্ত্রণ’। শনিবার ৭ মার্চ সন্ধ্যায় এর উদ্বোধন করেন মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম। ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, সাংসদ মালা রায়, মেয়র পারিষদ দেবাশিস কুমার, কাউন্সিলর জুঁই বিশ্বাস প্রমুখ।