সৌম্য সিংহ
বাংলার গর্ব মমতা – এই কর্মসূচিকে সামনে রেখে শনিবার হাওড়ার শরৎ সদনে মিলিত হলেন মধ্য হাওড়ার তৃণমূল কর্মীরা। সম্মেলনে পৌরোহিত্য করলেন মধ্য হাওড়ার বিধায়ক তথা জেলা ( সদর ) সভাপতি অরূপ রায়। ‘ বাংলার গর্ব মমতা ‘ কর্মসূচির তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাংলার মাটির, বাংলার মানুষের আত্মিক যোগাযোগের কথা তুলে ধরেন অরূপ রায়। তাঁর ভাষায়, ১৯৮৪তে জননেত্রীর সংসদীয় রাজনৈতিক জীবনের সূচনা থেকেই তাঁকে কাছে পেয়েছেন আমজনতা। তারপরে কেন্দ্রীয় মন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী – আজও তিনি নিবেদিত প্রাণ মানুষের কল্যাণেই। স্বাভাবিকভাবেই বাংলার মানুষ তাঁর জন্য গর্বিত। মমতা বন্দ্যোপাধ্যায় নামটাই আজ মর্যাদার প্রতীক। দল এবং রাজ্য তাঁরই নেতৃত্বে এগিয়ে চলেছে অবিশ্বাস্য দ্রুত গতিতে।দরজায় কড়া নাড়ছে হাওড়ার পুরনির্বাচন। স্বাভাবিকভাবেই এই প্রসঙ্গটাও এসে পড়ে মন্ত্রীর ভাষণে। তাঁর সাফ কথা, দল যাঁকে যেখানেই টিকিট দেবে, তা অবশ্যই মেনে নিতে হবে অনুগত সৈনিকের মতোই। সাফল্য কেউ আটকাতে পারবে না।