অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারে গবেষণারত চন্দ্রাবলী দত্তের গল্ফ গার্ডেনের বাড়িতে গিয়ে তাঁর বাবা ড. প্রফেসর সমীর কান্তি দত্ত ও মা কাবেরী দত্তকে চন্দ্রাবলীর সাফল্য কামনায় অগ্রিম অভিনন্দন জানালেন মন্ত্রী অরূপ বিশ্বাস। এরপর তাঁর বাবার ফোন থেকে ভিডিও কলিংয়ের মাধ্যমে কথা বলে চন্দ্রাবলীকেও অগ্রিম শুভেচ্ছা জানালেন মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক।