রাজ্যসভা নির্বাচনের জন্য শুক্রবার ১৩ মার্চ মনোনয়ন পেশ করলেন তৃণমূল কংগ্রেসের দুই মহিলা প্রার্থী অর্পিতা ঘোষ ও মৌসম বেনজির নূর। অর্পিতা বলেন, দিদি আবার কাজের সুযোগ করে দিলেন। রাজ্যের অনেক বিষয়, যা লোকসভায় তোলার সুযোগ হয় না, তা রাজ্যসভায় তুলব। গোটা রাজ্যের কথা রাজ্যসভায় তোলা হবে। আমি আর মৌসম আরও বেশি করে মহিলাদের নানা বিষয় রাজ্যসভায় উত্থাপন করব। উল্লেখ্য, ৫০ শতাংশ মহিলা প্রতিনিধি রাজ্যসভায় পাঠাতে সুব্রত বক্সী, দীনেশ ত্রিবেদীর সঙ্গে দক্ষিণ দিনাজপুরে দলের জেলা সভানেত্রী অর্পিতা ও মালদহে দলের জেলা সভানেত্রী মৌসমকে প্রার্থী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দীনেশ, অর্পিতা ও মৌসম লোকসভা ভোটে হেরে যান। কিন্তু সুযোগ আসতেই তাঁদের রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত নিলেন দলনেত্রী। দীনেশ লোকসভার সেরা সাংসদ হয়েছিলেন। অর্পিতা, মৌসমও সুবক্তা।