প্রতিদিনই বালুরঘাটের এপ্রান্ত থেকে ওপ্রান্ত যখনই কেউ অসুবিধেয় পড়েছে ছুটে গিয়ে তাঁর পাশে দাঁড়িয়েছেন। সমস্যা শুনে সামর্থ অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। দুঃস্থ মানুষের হাতে ত্রাণ তুলে দেওয়ার পাশাপাশি গত ১৯ এপ্রিল থেকে বালুরঘাট শহর ও পার্শ্ববর্তী এলাকার গরীব দুঃস্থদের সাহায্যার্থে সবজি ব্যাংক শুরু করেছিল বালুরঘাট শহর তৃণমূল যুব কংগ্রেস ও বালুরঘাট শহর তৃণমূল ছাত্র পরিষদ। আজ তার দ্বাদশতম দিন।

সবাই কাঁধে কাঁধ মিলিয়ে করোনার বিরুদ্ধে এই লড়াইয়ে মানুষের পাশে সর্বক্ষণ থাকার চেষ্টা করে চলেছেন। আজ সাংসদ নিজে উপস্থিত থাকলেন সেই সব যুবকদের পাশে। উজ্জীবিত করলেন সেইসব ছাত্র, যুবদের। তাঁর কথায় এভাবেই মানুষের পাশে আছে তৃণমূল কংগ্রেস।