আজ জামুড়িয়া ২ নং চক্রের উদ্যোগে বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের চাকদোলা কুষ্ঠ কলোনিতে প্রায় ২০০ কুষ্ঠ রোগীর পরিবারের হাতে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সভাপতি অশোক রুদ্র। উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ বকুল মণ্ডল।

এছাড়া জামুরিয়া ২ নং চক্রের কুনুস্তরিয়া প্রাথমিক বিদ্যালয়ে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে রী-স্টার্ট লাইফ ( Restart Life ) এনজিও-র সহযোগিতায় ২০ জন শিক্ষক শিক্ষিকা এই সংকটময় পরিস্থিতিতে রক্ত দান করলেন। প্রায় ৩০০ দুঃস্থ পরিবারকে কমিউনিটি কিচেনের মাধ্যমে রান্না করা খাওয়ার প্রদান করলেন রাজ্য সভাপতি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার সভাধিপতি সুভদ্রা বাউরি, পশ্চিম বর্ধমান জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সভাপতি আশীষ দে-সহ অন্যান্যরা। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অশোক রুদ্রের নেতৃত্বে তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের শিক্ষকদের এই মানবিক দৃষ্টি নিয়ে সরকারের পাশে থাকবার জন্য শুভেচ্ছা জানিয়েছেন।

অশোক রুদ্র বলেন, এই গ্রীষ্মের দাবদাহে কারোনার মত মহামারির সাথে যুদ্ধ করতে গিয়ে যাতে রক্তের আকাল না হয় তাই সারা রাজ্য জুড়ে সকল সরকারি নিয়মকানুন মেনে সংগঠনের ব্যানারে উত্তরবঙ্গের নদীয়া থেকে জঙ্গলমহলের ঝাড়গ্রাম পর্যন্ত ১২টি রক্তদান কর্মসূচি এখনো পর্যন্ত সম্পন্ন হয়েছে এই সপ্তাহে উত্তর দিনাজপুর ও আলিপুরদুয়ারে দুটি কর্মসূচি রয়েছে এবং রেড জোন ও কনটেইনমেন্ট জোনের জেলা গুলোতে পরিস্থিতি স্বাভাবিক হলে তা নেওয়া হবে।
ছবি ও সংবাদ : সুদীপ্ত চক্রবর্তী