বাংলার গর্ব মমতা এই স্লোগানকে সামনে রেখে স্বীকৃতি সম্মেলন করলেন মন্ত্রী অসীমা পাত্র। রবিবার ধনিয়াখালি মালঞ্চ পার্কে প্রবীণ নাগরিকদের নিয়ে স্বীকৃতি সম্মেলন পালন করেলেন ধনিয়াখালির বিধায়ক। এদিন প্রবীণ নাগরিকদের ফুলের তোড়া ও উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা দেন তিনি। পরে প্রবীণ নাগরিকদের আবিরের তিলক পরিয়ে দেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সৌমেন ঘোষ, এলাকার পঞ্চায়েতের প্রধান উপপ্রধান-সহ স্থানীয় নেতৃবৃন্দরা
ছবি ও সংবাদ : সুভাষ মজুমদার