মঙ্গলবার ২৮ এপ্রিল ন্যক্কারজনক ঘটনা ঘটল হাওড়ার টিকিয়াপাড়ায়। এদিন বিকেলে সেখানে এক বাজারে ভিড় করেন প্রচুর মানুষ। সেই জমায়েত হঠাতে গেলে পুলিশের উপর ইটবৃষ্টি শুরু হয়। পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়।
স্থানীয় মানুষজনের আক্রমণের মুখে পড়ে পুলিশ ও RAFকে পিছু হঠতে হয়। পরে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুইজন পুলিশকর্মী আহত হয়েছেন। জানা গিয়েছে, অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। চারটি বাইক বাজেয়াপ্ত করা হয়েছে। হাওড়া জেলা রেড জোন। তাই সেখানে কড়া লকডাউন নিশ্চিত করতে দিন-রাত এক করে কাজ করছেন পুলিশকর্মীরা। মানুষের জীবন বাঁচাতে রক্তদান করছেন। তাঁদের উপর এই হামলার ঘটনার নিন্দা করছেন সকলেই। বিজেপি এই ইস্যু সামনে রেখে বিভাজনের রাজনীতি চালাতে নেমে পড়েছে। টার্গেট করছে একটি সম্প্রদায়ের মানুষকে, যেটা তারা বরাবর করে থাকে। কোনও উস্কানি বা পূর্ব পরিকল্পনামাফিক এই হামলা কিনা তা তদন্ত করছে পুলিশ।