বর্তমান সময়ে খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে গোটা দেশ। করোনা ক্রমশ তার শক্তি বাড়াচ্ছে। করোনা মোকাবিলায় সব রাজ্যেই চলছে একটানা লকডাউন। এর জেরে গরিব, সাধারণ মানুষ খুবই ক্ষতির সম্মুখীন।
এই কঠিন পরিস্থিতিতে কেমন আছেন পুরোনো দিনের কর্মীরা, কেমনভাবে দিন কাটাচ্ছেন শহীদ পরিবারগুলো? তার খোঁজখবর নিয়েছেন আউশগ্রামের বিধায়ক অভেদানন্দ থান্ডার।

আউশগ্রাম ১ নং ব্লক বসন্তপুরে সিপিএমের হাতে খুন হন ৪ জন। ইসমাইল, জামসেদ, আলাই, জোরমান এই ৪ জন শহিদ পরিবারের হাতে এদিন চাল, ডাল,তেল, লবন, সাবান,সবজি তুলে দেওয়া হলো। এছাড়াও আরো গরিব, সাধারণ মানুষের হাতে খাদ্য সমাগ্রী তুলে দেওয়া হয়। ছিলেন বিধায়ক অভেদানন্দ থান্ডার, ব্লক সভাপতি সালেক রহমান, কার্যকরী সভাপতি প্রশান্ত গোস্বামী-সহ দলের অন্যান্য কর্মীরা।