তৃণমূল কংগ্রেসকে আরও শক্তিশালী করার লক্ষ্যে বুধবার ৪ মার্চ ২০২০ আমতলার সাংসদ কার্যালয়ে বজবজ বিধানসভার তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে নিয়ে বৈঠক করেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিবিড় জনসংযোগ কর্মসূচি বাংলার গর্ব মমতা সফল করার ডাক দেওয়ার পাশাপাশি তিনি বলেন, দলনেত্রীর নির্দেশ মেনে মানুষের পাশে থাকতে হবে। ভুল করে থাকলে ক্ষমা চেয়ে নেবেন। অহঙ্কার ঝেড়ে ফেলে গরিব মানুষকে সাহায্য করতে হবে। মা-মাটি-মানুষ সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের অপরিহার্যতা মানুষকে বোঝাতে হবে। গণতন্ত্রকে মজবুত করতে হবে, দিদির হাত শক্ত করতে হবে।


