| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

কথা রেখেছেন অভিষেক, ধন্য ধন্য করছেন পুরানো দিনের তৃণমূল কর্মীরা

Reporter Default
রিপোর্টার / ২৯৪ জন পড়েছেন
আপডেট মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০

নেতাজি ইনডোরে ‘বাংলার গর্ব মমতা’ কর্মসূচি যেভাবে ঘোষণা হয়েছে তাতে আপ্লুত তৃণমূল কংগ্রেসের কর্মীরা। শুধু আপ্লুত নন, তাঁরা চাঙ্গা। সভাস্থল থেকে বেরিয়েই তাঁরা নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার কিংবা ডিপি বদলে নিয়েছেন জননেত্রীর ছবি, সঙ্গে ‘বাংলার গর্ব মমতা’ লেখা দিয়ে। বলা যায় সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। প্রশান্ত কিশোরের টিম আইপ্যাক যেভাবে গোটা ব্যবস্থাপনা করেছিল তা রীতিমতো কর্পোরেট অনুষ্ঠানের মতো, চোখ ধাঁধিয়ে গিয়েছে। আর এর পিছনে যিনি নিরলস পরিশ্রম করে গোটা পরিকল্পনাটি পরিচালনা করেছেন সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে ধন্য ধন্য করছেন বাংলার বিভিন্ন প্রান্তের কর্মীরা। বিশেষ করে পুরানো দিনের কর্মীরা। দক্ষিণ ২৪ পরগনা থেকে আসা এক তৃণমূল কর্মী বললেন, আমাদের এলাকার নেতারা এতদিন দিদির সভায় আসতে দিত না। অথচ সরকার গড়ার অনেক আগে, দলের জন্মলগ্ন থেকে পার্টি করি, বামেদের হুমকি সহ্য করেছি। তবু ঘাবড়াইনি। অথচ দেখলাম আমারই এলাকায় অন্য দল থেকে আসা লোকগুলো, যারা আমাদের হুমকি দিত, তারাই বড়ো নেতা হয়ে গেল। আজ সে সব ভুলে গেলাম, যেভাবে অভিষেক দাদা আজকের সভায় আমাদের আসার বন্দোবস্ত করলেন বারকোডওয়ালা বিমানের টিকিটের মতো দেখতে কার্ড দিয়ে, এতে আমার নামও লেখা রয়েছে। পূর্ব বর্ধমান থেকেও অনেকে এসেছিলেন, যাঁরা সামনে থেকে বসে দিদির কথা শুনতে পেলেন। কত বছর পর? অনেকে মনে করতে পারছেন না। তাঁরা বলছিলেন, স্করপিও, জাইলো, এসইউভি গাড়ি চড়ে এতদিন আমাদের ওখানকার নেতারা কলকাতায় আসতেন। সাধারণ কর্মীরা কীভাবে আসবেন তা নিয়ে তাঁরা মাথা ঘামাতেন না। অথচ আজ চিত্রটা বদলেছে। অভিষেকদা বলেছিলেন আজকের সভায় এমন কর্মীরা আসবেন যাঁরা বুক চিতিয়ে বুথে কাজ করেন, অথচ এতদিন ডাক পাননি। তাঁদের কাছে আমাদের দলের কর্মীরা কার্ড পৌঁছে দেবেন। ফেসবুকে অভিষেকদার কথা শোনার কিছু পরেই দেখলাম আমাদের হাতে কার্ড এসে গেল। জানেন, এমনও হয়েছে আমাদের এলাকার তাবড় নেতা এদিনের সভায় আসার জন্য যাদের নাম দিয়েছিল সেই তালিকাই বাতিল হয়ে গিয়েছে। কলকাতায় আসার সময় দেখছিলাম অনেকে এমন প্রশ্নও তুলেছেন, আজকের সভায় যারা গেছে তাদের রাজনৈতিক পরিচয় খতিয়ে দেখুক টিম পিকে! এখন ওদের গা তো জ্বলবেই। দিদি তো বলেই দিয়েছেন, পুরানো দিনের কর্মীদের ফিরিয়ে তাঁদের সম্মান দিতে হবে। নতুন-পুরানোরা মিলেমিশে ঔদ্ধত্য ঝেড়ে ফেলে কাজ করবে। ঔদ্ধত্যের জন্যই তো খারাপ ফল হয়েছে কয়েকটা জায়গায়। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার থেকে আসা একজন বলছিলেন, যে ভুলত্রুটি ছিল তা শুধরে নিচ্ছে দল। এইটা বামেরা করেনি বলেই বিদায় নিয়েছে। কিন্তু আমাদের দিদি আছেন, শুভেন্দুদা, অভিষেকদারা রয়েছেন। আমরা দিদির সৈনিকরা উত্তরবঙ্গে ভালো ফল করানোর জন্য ঝাঁপিয়ে পড়ব। দিদি তো বলেই দিলেন, যে ভালো কাজ করে সেই টিকিট পাবে। দেখবেন দলের এই সংশোধন খুব কার্যকরী হবে। এখন তো কোনও অভিযোগের সারবত্তা থাকলে যাতে ব্যবস্থা হয় তাও নিশ্চিত করেছেন দিদি। আর যারা নিজেদের স্বার্থসিদ্ধি করতে না পেরে অন্য দলে যেতে চাইছে যেতে পারে, পচা আলুদের দরকার নেই। চুপচাপ দলবিরোধী কাজ করা, দুর্নীতিতে ফুলেফেঁপে ওঠার দিন শেষ। সুতো ছাড়া হচ্ছিল, সঠিক সময়েই দুধ-জল পরিষ্কার হয়ে গেল। দেখবেন, পুরভোটের টিকিট বন্টনও এবার স্বচ্ছ হবে। নেতাদের প্রভাব থাকবে না। কুড়ির তৃণমূল এক অন্য দিগন্তের দিশারী হবে।  

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev